বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশধারা
1. রুনা ২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন একটি বিষয়ে ভর্তি হয়। বিষয়টির সূচনা ১৯২৫-২৬ শিক্ষাবর্ষে দর্শন বিভাগে কিছু তত্ত্ব ও বিষয়বস্তু পাঠের মাধ্যমে। পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানের সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়। ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে বিষয়টি স্বতন্ত্র একটি বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়, যার প্রথম অধ্যক্ষ ছিলেন একজন ফরাসি নৃবিজ্ঞানী। বাংলাদেশের মতো একটি “উন্নয়নশীল দেশের সামাজিক সমস্যা উপলব্ধি করতে বিষয়টির জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক কে?
সামাজিক উন্নয়ন বলতে কী বোঝ?
উদ্দীপকের রুনার পঠিত বিষয়টির বিকাশধারা ব্যাখ্যা করো।
“উন্নয়নশীল দেশের সামাজিক সমস্যা উপলব্ধিতে উক্ত বিষয়টির জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ”— উক্তিটির সপক্ষে যুক্তি দাও ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
তিহাম বিশ্ববিদ্যালয়ে যে বিষয়টি নিয়ে পড়ালেখা করে তা মানুষের একত্রে বসবাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বিষয়টি। মূল্যবোধ নিরপেক্ষভাবে যৌথ জীবন, কার্যাবলি এবং পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা-বিশ্লেষণ করে। বিষয়টি পাঠের মাধ্যমে সামাজিক দায়িত্ব-কর্তব্য সম্পর্কেও সচেতন হওয়া যায়।
আয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি বিষয়ে ভর্তি হয়েছে, যা ১৯৫৭ সালে এই বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়। বিষয়টি অধ্যয়ন করতে গিয়ে সে জানতে পারে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ যা দ্রুত মধ্যম আয়ের দেশের পথে এগিয়ে যাচ্ছে তার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিষয়টি পাঠের অতীব গুরুত্ব রয়েছে।
ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিষয়টি অধ্যয়ন করছে তা ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ইউনেস্কোর সহযোগিতায় স্বতন্ত্র বিষয় হিসেবে আত্মপ্রকাশ করে। উক্ত বিষয়টির বিকাশে একজন বিখ্যাত ব্যক্তির অবদান অনস্বীকার্য। যাকে বাংলাদেশে ওই বিষয়ের জনক বলা হয়।
