বিক্রয় প্রসার
1. 'রূপালী গার্মেন্টস' একটি পোশাক প্রস্তুতকারক ও বিক্রয়কারী প্রতিষ্ঠান। এটি ক্রেতাদের পছন্দ ও রুচি অনুযায়ী শার্ট, প্যান্ট, সালোয়ার, কামিজ, বোরকা প্রভৃতি পোশাক তৈরি করে বিক্রি করে। এটি পণ্য কেনায় উৎসাহিত করার জন্য মূল্যছাড়, উপহার, রূপন, বোনাস প্রভৃতি কৌশল ব্যবহার করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি বাজার সম্প্রসারণ ও বিক্রি বাড়ানোর কথা ভাবছে। এজন্য বিভিন্ন রং, ভাষা, শব্দ ও ছবির ব্যবহার করা যায় এমন একটি মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিনিধি কী?
"বিজ্ঞাপন জীবনযাত্রার মান বাড়ায়"- ব্যাখ্যা করো।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিপণন প্রসারের কোন কৌশল ব্যবহার করছে? ব্যাখ্যা করো।
বিজ্ঞাপন মাধ্যমের ধরন উল্লেখ করে প্রতিষ্ঠান কর্তৃক নেওয়া সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব রাজিন বিভিন্ন ফ্লেভারের পারফিউম উৎপাদন করে বিক্রি করেন। ক্রেতা আকর্ষণের জন্য কয়েক মাসের জন্য তিনি তার উৎপাদিত প্রতিটি পারফিউমের বোতলে বিনামূল্যে অতিরিক্ত ২০% পারফিউম দেওয়ার সিদ্ধান্ত নেন। এজন্য তিনি পণ্যের মোড়ক অতিরিক্ত ২০% ফ্রির বিষয়টি স্পষ্ট অক্ষরে উল্লেখ করেন। ফলে বাজারে তার উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধির পাশাপাশি মুনাফাও দিন দিন বাড়ছে।
তিব্বত একটি টুথপেস্ট উৎপাদনকারী কোম্পানি। কোম্পানিকে টুথপেস্ট বিক্রির সাথে কলম, চাবির রিং, শপিং ব্যাগ প্রভৃতিতে টুথপেস্টের নাম ছেপে বিলি করেন। এতে ভালো বিক্রয় হয়। আরও অধিক বিক্রয়ের জন্য কোম্পানিটি তালিকা মূল্যের ওপর ডিসকাউন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে ক্রেতারা কিছুটা কম মূল্যে পণ্য ক্রয় করতে পারবে। প্রতিষ্ঠানটির ধারণা এতে তার টুথপেস্টের চাহিদা অনেক বেড়ে যাবে।
"Latent Pharmaceutical" তাদের ওষুধ বিপণনের জন্য সারাদেশে ১০০ জন দক্ষ ও প্রশিক্ষিত বিক্রয় প্রতিনিধি নিয়োগ দেয়। প্রতিষ্ঠানটি তাদের বিক্রয় বৃদ্ধির জন্য ক্রয় ভাতা প্রদান করে। সম্প্রতি প্রতিষ্ঠানটির ওষুধের গুণগতমান, কার্যকারিতা, কারখানার পরিবেশ ইত্যাদি সম্পর্কে বিভিন্ন গণমাধ্যম স্বউদ্যোগে ইতিবাচক তথ্য পরিবেশনের কারণে প্রতিষ্ঠানের ওষুধের গ্রহণযোগ্যতা ও বিক্রয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
জরি ফুডস' আমের জুস তৈরি করে 'ফ্রেস হালার জুস' নামে পণ্যটি বাজারে নিয়ে আসে। কিছু মিনি স্যাম্পল তৈরি করে কিছু টার্গেট ক্রেতাদের বিনামূল্যে বিতরণ করে। জহির ফুডস অটো রিকসার পিছনে তাদের জুসের বিজ্ঞাপন দিয়েছে।