যোগাযোগের প্রকারভেদ
1. রেড রোজ লি. প্রতিষ্ঠানটি কসমেটিক্স সামগ্রী উৎপাদন ও বাজারজাত করে। ছয়টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সারাদেশে প্রতিষ্ঠানটি তার কার্য পরিচালনা করে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব আমীন অন্য ব্যবসায়ের কাজে প্রায়ই বিদেশে থাকেন। তাই তার পক্ষে আঞ্চলিক কার্যালয়গুলো পরিদর্শন করা সম্ভব হয় না। তিনি মাঝে মাঝে তার অফিসে স্থাপিত ইন্টারনেট সংযোগ, মাল্টিমিডিয়া ও বড় স্ক্রিনের সাহায্যে ছয়টি কার্যলয়ের কর্মকর্তাদের সাথে সরাসরি কথোপকথন ও নির্দেশনা দেন। বিভাগীয় কর্মকর্তারাও তাদের কার্যালয়ে বসেই মতবিনিময়ে অংশ নেন। সম্প্রতি প্রতিষ্ঠানটি উপকূলীয় অঞ্চলে নিরক্ষর জনগোষ্ঠীর কাছে সাবানের বাজার সম্প্রসারণের লক্ষ্যে লিফলেট বিতরণের সিদ্ধান্ত নেয়।
ডিকোডিং কী?
যোগাযোগে ফলাবর্তন কেন প্রয়োজন?
উদ্দীপকের প্রতিষ্ঠানটি আঞ্চলিক কার্যালয়ের সাথে যোগাযোগে কোন পদ্ধতি ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা করো।
নতুন বাজার সম্প্রসারণে গৃহীত শাব্দিক যোগাযোগ পদ্ধতিটি কতটুকু যৌক্তিক বলে তুমি মনে করো? মতামতের সপক্ষে যুক্তি দেখাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
RB লি.-এর ক্রয় ব্যবস্থাপক মি. X কাঁচামাল কেনার ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপক মি. y এর সাথে আলাপ-আলোচনা করেন। অন্যদিকে, প্রতিষ্ঠানের এম.ডি মাসে একবার দূর-দূরান্তের অফিসে কর্মরত কর্মীদের সাথে ইলেকট্রনিক কৌশল ব্যবহার করে সার্বিক বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন। দূরে থেকেও মনে হয় একই স্থানে বসে সবাই মতামত বিনিময় করছে। এ ধরনের যোগাযোগ ব্যবসায়কে এগিয়ে নিতে সাহায্য করছে।
কক্সবাজারের সমুদ্র উপত্যকায় অবস্থিত লং বিচ লিমিটেড একটি হোটেল ব্যবসায় সংক্রান্ত প্রাইভেট লিমিটেড কোম্পানি। ২০১৮ সালে কোম্পানিটি তাদের সেবার মান ৫% বৃদ্ধির পরিকল্পনা করেছে। সে লক্ষ্যে উৎপাদন বিভাগ অর্থ বিভাগের নিকট অতিরিক্ত বাজেট বরাদ্দের জন্য চিঠি দিয়েছে। অর্থবিভাগ প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করলে উৎপাদন বিভাগ এর অধীনস্থ ক্রয় বিভাগকে বিষয়টি ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেয়।
মি. পরিমল একটি ব্যাংকের ব্যবস্থাপক। ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তিনি বেশ কিছু বিষয়ে প্রায়ই অসুবিধায় পড়েন। হঠাৎ একদিন হার্ট সুপারশপে কেনাকাটা করার সময় অন্য একটি ব্যাংকের ব্যবস্থাপকের সাথে দেখা হওয়ায় তিনি তার অসুবিধার বিষয় নিয়ে আলোচনা করে সমাধান করেন। অন্যদিকে জামাল সাহেব একটি প্রতিষ্ঠানে ক্রয় ব্যবস্থাপক। তিনি এ ধরনের কোনো সমস্যায় পড়লে একই প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপকের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করেন।
মি. নির্মল একটি ব্যাংকের ব্যবস্থাপক। ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তিনি বেশকিছু বিষয়ে প্রায়ই অসুবিধায় পড়েন। হঠাৎ একদিন একটি সুপারশপে কেনাকাটা করার সময় অন্য এক ব্যাংকের ব্যবস্থাপকের সাথে দেখা হওয়ায় তিনি তার অসুবিধার বিষয় নিয়ে আলোচনা করে সমাধান করেন। অন্যদিকে কামাল সাহেব একটি প্রতিষ্ঠানের ক্রয় ব্যবস্থাপক। তিনি এ ধরনের কোনো সমস্যায় পড়লে একই প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপকের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করেন।