বাংলা ১ম পত্র
1. 'লালসালু' উপন্যাসের চরিত্র মজিদ সন্তানের আশায় দ্বিতীয় বিবাহ করে কিশোরী মেয়ে জমিলাকে । জমিলাকে মজিদ শাসনের বেড়াজালে আবদ্ধ করতে চায় ধর্মীয় বিভিন্ন ভয়- ভীতি দেখিয়ে। কিন্তু জমিলা চঞ্চল, উচ্ছল ও প্রাণবন্ত। বাধ্য হয়ে মজিদকে স্বামী হিসেবে মেনে নিলেও মজিদের বিরুদ্ধে তার বিদ্রোহের প্রকাশ পাওয়া যায় প্রায়ই ।
কত বছর আগে বহিপীরের প্রথম স্ত্রী মারা যান?
'ইহা পরাজিত শত্রুর শেষ দাবি।'- উক্তিটি ব্যাখ্যা করো ।
উদ্দীপকের জমিলার সাথে 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য দেখা যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের জমিলা ও 'বহিপীর' নাটকের তাহেরার প্রতিবাদের ভিন্নতা থাকলেও দুজনের জীবনবোধ একসূত্রে গাঁথা।'— মন্তব্যটি বিশ্লেষণ করো
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ফয়সাল অত্যন্ত অলস। সারাদিন অলসতায় সময় কাটে তার। কোনো স্বপ্নকে বাস্তবায়িত না করতে পারায় সে অত্যন্ত দুঃখিত। একসময় তার স্বপ্নগুলো পরিশ্রমী কর্মঠ বন্ধুদের সফলতায় হারিয়ে যায় ।
কথাসাহিত্যে প্রকৃতিকে যেন জীবন্ত চরিত্র হিসেবে সৃষ্টি করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে 'পথের পাঁচালী' ও 'আরণ্যক' উপন্যাসে প্রকৃতি যেন চির নবীন রূপে ফিরে এসেছে। অপু-দুর্গা আরও অনেকে এরা যেন চিরকালে প্রকৃতির সন্তান। এরা যায় আসে থাকে না। কিন্তু প্রকৃতি চিরকালই নানা রূপে, রসে, গন্ধে, বর্ণে বিরাজমান থাকে ।
বাংলাদেশে রোহিঙ্গারা আসছে দলে দলে। বার্মিজ মিলিটারির হত্যাযজ্ঞ, নির্যাতন এই দুঃখী মানুষগুলোকে দেশছাড়া করছে। হাসান সাহেব দেখেন আর ১৯৭১ এর ভারতে শরণার্থী শিবিরের কথা মনে করেন। কী দুঃসহ ছিল সেই দিনগুলো! যখন হাসান সাহেব কিশোর, নিশ্চিন্দপুর গ্রামে অশান্তি ডেকে আনে তৎকালীন শান্তি কমিটির চেয়ারম্যান আহসান মিয়া। রুখে দাঁড়ায় হাসান সাহেব ও তার বন্ধুরা।
গ্রামের লোক আছে বোকা
টাকা দিয়ে খাচ্ছে ধোঁকা
মোরগ ছাগল দিচ্ছে খোকা
আস্ত ছাগল জবাই করে
খাচ্ছে পির পেট ভরে।