আধুনিক ব্যাংকিং এর সেবাসমূহ
1.
লেনদেন করার জন্য মি. কুক ও মি. হুক এর 'A' ব্যাংক লি. এ একটি করে পৃথক হিসাব আছে। 'A' ব্যাংক লি. তাদের প্রত্যেককে একটি করে ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড সরবরাহ করেছে। মি. কুক ও মি. হুক সুপার শপে কার্ড ব্যবহারের মাধ্যমে, কেনাকাটা করতে অভ্যস্ত। একদিন মি. কুক একটি পণ্য কিনতে গিয়ে কার্ডের মাধ্যমে সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে ব্যর্থ হন। পক্ষান্তরে, মি. হুকের ব্যাংক হিসাবে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকলেও পণ্য কিনে মূল্য পরিশোধ করতে সক্ষম হন।
ATM কী?
ভার্চুয়াল ব্যাংকিং বলতে কী বোঝায়?
উদ্দীপকে উল্লিখিত মি. হুক কোন ধরনের কার্ড ব্যবহার করেছেন? আলোচনা কর।
উদ্দীপকে উল্লিখিত কার্ডদ্বয়ের মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব তৌসিফ একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের কাজে ঢাকায় থাকেন। তার একমাত্র ছোট ভাই জনাব তাহসিন নীলফামারী জেলার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে চাকরির সুবাদে অবস্থান করছেন। জনাব তাহসিনের হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয়। তিনি তার ভাই তৌসিফকে জানালেন। কিন্তু সেখানে কোনো ব্যাংকের শাখা না থাকায় জনাব তৌসিফ 'নগদ'-এর মাধ্যমে টাকা পাঠালেন। অপরদিকে, জনাব তৌসিফ তার পাওনাদার জনাব আকাশকে তার ইন্টারনেট ব্যবহার করে ফান্ড ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠাবেন।
মি. ফুয়াদ চুম্বকীয় কার্ড দিয়ে টাকা উত্তোলন করতে পারেন। অন্যদিকে মি. রুহুল একই কার্ড ব্যবহার করে পণ্য কিনতে ও বিল পরিশোধ করতে পারেন। তার হিসাব থেকে অতিরিক্ত অর্থ উত্তোলন করতে পারেন। পরে এই অর্থ সুদসহ পরিশোধ করতে হয় ।
মি. রহমান একজন চাকরিজীবী। প্রতি মাসের শেষে ব্যাংক হিসাবে তার বেতনের টাকা স্বয়ংক্রিয়ভাবে জমা হয়ে যায়। সম্প্রতি তিনি এমন একটি কার্ড নিয়েছেন যা দিয়ে তিনি টাকা না থাকলেও পণ্য কেনাকাটা করতে পারেন।
মি. তারেক 'ডেলটা ব্যাংক লি.'-এর একজন গ্রাহক। তিনি লেনদেনের সুবিধার জন্য ব্যাংক কর্তৃক ইস্যুকৃত একটি ইলেকট্রনিক কার্ড ব্যবহার করেন যা দিয়ে টাকা উত্তোলন ও কেনাকাটা করা যায়। অন্যদিকে তার বন্ধু মি. শফিক এমন একটি ইলেকট্রনিক কার্ড ব্যবহার করেন, যা দিয়ে টাকা উত্তোলন ও কেনাকাটা ছাড়া আরো অন্যান্য কাজ করা যায়।