আইন, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক
1.
শাকিল নামের এক বখাটে যুবক প্রায়ই সোহেলীকে বিরক্ত করে। এ অবস্থায় সোহেলীর পিতা ক্ষুব্ধ হয়ে থানায় মামলা করতে যান। কিন্তু কর্তৃপক্ষ মামলা নিতে অস্বীকৃতি জানায়।
আইন কী?
"আইনসভা আইনের প্রধান উৎস"- ব্যাখ্যা করো।
সোহেলীর ক্ষেত্রে কোন ধরনের স্বাধীনতা খর্ব হয়েছে?
উক্ত ঘটনায় আইনের শাসন সুষ্ঠুভাবে প্রতিফলিত হয়নি-উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চালকল শ্রমিক আমেনা ও করিম উদ্দিন। আমেনা দিন রাত পরিশ্রম করে পায় ৪০০ টাকা আর করিম উদ্দিন পায় ৬০০ টাকা। আমেনা এর প্রতিবাদ করলে মালিক তাকে ছাটাই করার ভয় দেখায়। কুমিল্লায় দু'শতাধিক চালকলে আমেনার মতো দু'হাজারের বেশি নারী শ্রমিক কাজ করে।
মি. রহমান একজন উচ্চ আদালতের বিচারপতি। তিনি এমন কিছু মামলার উপর রায় প্রদান করেছেন, যা প্রচলিত আইনে নেই। তিনি তার ন্যায়বোধ, অভিজ্ঞতা ও বিচক্ষণতার আলোকে এই সকল মামলার রায় প্রদান করেছেন। তার প্রদত্ত রায় অন্যান্য বিচারপতিদের কাছে অনুসরণীয় হয়ে আছে।
ব্যক্তির ইচ্ছামত কোনো কিছু করা বা না করাকে বোঝায়, যদি উত্ত কাজের দ্বারা অন্যের অনুরূপ কার্যক্রমকে বাধাগ্রস্ত না করে।
ছক-১ | ছক-২ |
বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। | বাহ্যিক ও মানসিক আচরণ নিয়ন্ত্রণ করে। |
নির্দিষ্ট ও সুস্পষ্ট। | অনির্দিষ্ট ও অস্পষ্ট। |
সার্বভৌম রাষ্ট্র কর্তৃক সমর্থিত। | বিবেক ও মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত। |