সরলরৈখিক পদ্ধতি
1. শান্ত এন্টারপ্রাইজ ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে ৫,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির বহন খরচ ১০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ ৩০,০০০ টাকা একই তারিখে নির্বাহ করা হয়েছে। মেশিনটির অনুমিত আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়। স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।
২০১৭ সালের অবচয় গণনাসহ নির্ণয় করো।
প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও (২০১৭ সাল)।
১ম দুই বছরের জন্য মেশিন হিসাব ও অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মেঘনা এন্টারপ্রাইজ ১ জানুয়ারি ২০১৮ তারিখে ৫,০০,০০০ টাকা মূল্যের একটি কলকব্জা ক্রয় করে। ১ জুলাই ২০১৮ তারিখে ২,৫০,০০০ টাকা মূল্যের আরও একটি কলকব্জা ক্রয় করে। নতুন ক্রীত কলকব্জাটির জন্য বহন খরচ বাবদ ২০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ ৩০,০০০ টাকা নির্বাহ হয়। প্রতিষ্ঠানটি কলকব্জার ওপর ১০% হারে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে। প্রতি বছর ৩১ ডিসেম্বর হিসাবকাল শেষ হয় ।
২০২১ সালের ১ জানুয়ারি তারিখে সায়হাম কোম্পানি লিমিটেড ১,৮০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে। মেশিনটির সংস্থাপন ব্যয় ২০,০০০ টাকা, আনুমানিক আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে মেশিনটি ১,১৫,০০০ টাকায় বিক্রয় করা হয়। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠানের হিসাববর্ষ শেষ হয়। প্রতিষ্ঠানটিতে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।
মিরাজ এন্টারপ্রাইজ ২০২২ সালের ১ জুলাই ১,৬০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। ঐ একই তারিখে মেশিনটি সংস্থাপন করা হয় যার জন্য ৪০,০০০ টাকা ব্যয় হয়েছিল। মেশিনটির কার্যকর আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় গণনা করে এবং প্রতি বছর ৩১ ডিসেম্বর হিসাব বছর শেষ করে।
কর্ণফুলী লি: এর হিসাব বইতে ২০২৩ সালের ১লা জানুয়ারি তারিখে মেশিন হিসাবের উদ্বৃত্ত ছিল ৮০,০০০ টাকা এবং পুঞ্জিভূত অবচয়ের উদ্বৃত্ত ছিল ১৬,০০০ টাকা। ২০২৩ সালের ১লা জুলাই তারিখে ৩৫,০০০ টাকা মূল্যের আরও একটি মেশিন ক্রয় করা হয়। এই নতুন মেশিনটির জন্য সংস্থাপন বাবদ ব্যয় করা হয় ৫০০০ টাকা। প্রতি বছর ৩১ শে ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়। ১০% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।