মান নির্ধারণ,আদর্শ মানদন্ড ও নির্ধারনী সংস্থা
1.
‘শাপলা গ্রুপ’ ফ্রেসওয়েল উৎপাদন ও বাজারজাতকরণে দেশীয় একটি মান নিয়ন্ত্রণকারী সংস্থা থেকে নিবন্ধন সংগ্রহ করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি জাপানে ফ্রেসওয়েল রপ্তানির পরিকল্পনা করে। কিন্তু জাপান সরকার প্রতিষ্ঠানটির কাছ থেকে ওয়েল বাজারজাতকরণের জন্য একটি আন্তর্জাতিক সংস্থার ‘মান সনদ' দেখতে চায়। এজন্য প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক সংস্থা থেকে ‘মান সনদ' সংগ্রহ করে জাপান সরকারকে দেখায় এবং ফ্রেসওয়েল রপ্তানি শুরু করে। ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারিত হয় এবং প্রতিষ্ঠানটি বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হয় ।
মান নিয়ন্ত্রণ কী?
“মান ব্যবস্থাপনা উচ্চ উৎপাদনশীলতা নিশ্চিত করে” ব্যাখ্যা করো।
উদ্দীপকে ‘শাপলা গ্রুপ' দেশীয় কোন সংস্থা থেকে মান সনদ সংগ্রহ করেছে? ব্যাখ্যা করো ।
উদ্দীপকে ‘শাপলা গ্রুপ'-এর রপ্তানি সম্প্রসারণে আন্তর্জাতিক সংস্থাটির ভূমিকা মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'ফ্রেশ' নামের একটি প্রতিষ্ঠান বাংলাদেশের অভ্যন্তরে ডাবের পানি বোতলে প্রক্রিয়াজাত করে বিক্রয় করছে। তাদের উৎপাদিত পণ্য রাষ্ট্রীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমোদন প্রাপ্ত হওয়ায় ক্রেতারা নিশ্চিন্তে ক্রয় করে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্যের বাজার দখল করার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান নিয়ন্ত্রণকারী সংস্থার
অনুমোদন গ্রহণ করে।
জনাব রাকিব ঢাকার সাভারে কয়েক বছর আগে একটি চানাচুর তৈরির ফ্যাক্টরি স্থাপন করেন। তার ফ্যাক্টরিতে উৎপাদিত চানাচুরের গুণগতমান নিশ্চিত করার জন্য দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থার সনদ গ্রহণ করেন। বর্তমানে জনাব রাকিব তার উৎপাদিত চানাচুর দেশের বাইরে বিক্রয় করতে ইচ্ছুক। এই কারণে তিনি তার পণ্যের
জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রতিষ্ঠানের নিকট থেকে মানসনদ গ্রহণ করেছেন।
‘ডন ফুডস লি.’ একটি খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উৎপাদন ও বিপণনের আগে বাংলাদেশের একটি সংস্থা থেকে মান সনদ গ্রহণ করেন। সম্প্রতি প্রতিষ্ঠানটি কানাডায় খেজুর গুড় রপ্তানির পরিকল্পনা করেন। কিন্তু কানাডার বিপণনকারীরা আন্তর্জাতিক খ্যাতিসম্পনড়ব একটি মান নিয়ন্ত্রণকারী সংস্থা সনদ থাকার শর্ত জুড়ে দেয়। এ জন্য প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা থেকে সনদ সংগ্রহ করে রপ্তানি শুরু করেন। ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারিত হয় এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হন।
'হৃদয় অটোমোবাইল' বিভিন্ন ধরনের গাড়ি উৎপাদন ও বাজারজাতকরণ করে। প্রতিষ্ঠানটি ক্রেতাদের ছয় বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে। বর্তমানে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি পণ্য বিক্রির মাত্রা ধরে রাখতে পারছে না। প্রতিযোগিতামূলক সুবিধা পাওয়ার আশায় 'হৃদয় অটোমোবাইল' কর্তৃপক্ষ এখন সনদ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।