চর্চাচর্চা
রেজিস্ট্রেশন
Chorcha
01605-002711
[email protected]
Moho, House No- 568, Road 1/A, Rajshahi 6207

Features

Mock Exam
Question Bank

Streams

SSC Science
HSC Science
HSC Arts
HSC Commerce
BCS/Job

Company

About
OurSchool
Affiliates
Help
FAQ

Legal

Terms & Conditions
Privacy Policy
Refund Policy
E-TIN NUMBER: 371617991290
Trade licence No: 03/B - 2673
Get it on Google PlayDownload on the app store

© 2026 Chorcha Tech Ltd. All rights reserved.

Institution management for schools — ourschool.io

বাংলা ১ম পত্র

1. শাবাশ বাংলাদেশ, এ পৃথিবী

অবাক তাকিয়ে রয়,

জ্বলে-পুড়ে-মরে ছারখার

তবু মাথা নোয়াবার নয় ।

SCC 24
ক.

মধু কীভাবে নিহত হয়েছে?

খ.

‘কিন্তু আমরা তিনজন নই, একজন’– কেন? উক্তিটি ব্যাখ্যা করো ।

গ.

উদ্দীপকের সাথে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন দিক প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ.

‘তবু মাথা নোয়াবার নয়'— উদ্দীপকের এ উক্তির মধ্যে ‘কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত মুক্তিযোদ্ধাদের মানসিকতার প্রতিফলন ঘটেছে কী? এ ব্যাপারে যুক্তিসহ তোমার মতামত দাও ।

বাংলা ১ম পত্র টপিকের ওপরে পরীক্ষা দাও
ai robot

তোমার যে কোন ডাউট সলভ করো চর্চা

Ai এর মাধ্যমে

Try চর্চা Ai
বিগত বছরসমূহের প্রশ্ন ব্যাংক

বিগত বছরসমূহের প্রশ্ন ব্যাংক

১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ

আনলিমিটেড পরীক্ষা ও ব্যাখ্যা

আনলিমিটেড পরীক্ষা ও ব্যাখ্যা

প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো

ডাউট সলভিং চর্চা AI

ডাউট সলভিং চর্চা AI

উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।

সারা দেশব্যাপী লিডারবোর্ড

সারা দেশব্যাপী লিডারবোর্ড

সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

সবকিছু এক প্রিমিয়াম প্যাকেজে

Related question

ফয়সাল অত্যন্ত অলস। সারাদিন অলসতায় সময় কাটে তার। কোনো স্বপ্নকে বাস্তবায়িত না করতে পারায় সে অত্যন্ত দুঃখিত। একসময় তার স্বপ্নগুলো পরিশ্রমী কর্মঠ বন্ধুদের সফলতায় হারিয়ে যায় ।

কথাসাহিত্যে প্রকৃতিকে যেন জীবন্ত চরিত্র হিসেবে সৃষ্টি করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে 'পথের পাঁচালী' ও 'আরণ্যক' উপন্যাসে প্রকৃতি যেন চির নবীন রূপে ফিরে এসেছে। অপু-দুর্গা আরও অনেকে এরা যেন চিরকালে প্রকৃতির সন্তান। এরা যায় আসে থাকে না। কিন্তু প্রকৃতি চিরকালই নানা রূপে, রসে, গন্ধে, বর্ণে বিরাজমান থাকে ।

প্রতিদিনের মতো সেদিনও আমরা রাতের খাবার খেয়ে ঘুমাতে গেছি। বাড়িতে আলো জ্বালানো মানা। যদি দূর থেকে দেখা যায়! পাশের গাঁয়ে মিলিটারী আসার গুজব শোনা যাচ্ছিল। যদি তা সত্যি হয়। আগে থেকেই তাই বাড়তি সতর্কতা সকলের। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। বাইরে গুলির শব্দ। মানুষের চিৎকার। কান্নার আওয়াজ। গুজব তাহলে সত্যি। সে রাতটা কোনোমতে বাড়ির পেছনের খালটার কাদায় ডুবে কাটালাম। সকালে গ্রামের যে দৃশ্য দেখলাম তা নরকতুল্য। চারদিকে লাশ, পোড়া বাড়ি, মৃত শিশু, বৃদ্ধ, নারী। থ্যাতলানো ছিন্নভিন্ন শরীর। বীভৎসতার ভয়াল রূপ ।

বাংলাদেশে রোহিঙ্গারা আসছে দলে দলে। বার্মিজ মিলিটারির হত্যাযজ্ঞ, নির্যাতন এই দুঃখী মানুষগুলোকে দেশছাড়া করছে। হাসান সাহেব দেখেন আর ১৯৭১ এর ভারতে শরণার্থী শিবিরের কথা মনে করেন। কী দুঃসহ ছিল সেই দিনগুলো! যখন হাসান সাহেব কিশোর, নিশ্চিন্দপুর গ্রামে অশান্তি ডেকে আনে তৎকালীন শান্তি কমিটির চেয়ারম্যান আহসান মিয়া। রুখে দাঁড়ায় হাসান সাহেব ও তার বন্ধুরা।