সমহারে,অবহারে,অধিহারে শেয়ার ইস্যু
1. শারমিন টেক্সটাইল লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ারে বিভত্ত্ব ৫,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত হয়। কোম্পানি উহা হতে ১০,০০০ শেয়ার ১০% অধিহারে সিয়াম মেশিনারিজ লি. কে ইস্যু করে ১৫টি টেক্সটাইল মেশিন সংগ্রহ করে। অবশিষ্ট শেয়ার হতে ৩০,০০০ শেয়ার ১০% অধিহারে জনসাধারণের জন্য ইস্যু করে। মোট ৩৬,০০০ শেয়ারের আবেদন পাওয়া যায়। কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০,০০০ শেয়ার যথারীতি বণ্টন করে। অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেয়। জনসাধারণের কাছে ইস্যুকৃত শেয়ারের ওপর অবলেখককে শেয়ার প্রতি ০.৫০ টাকা কমিশন প্রদান করা হয়।
ইস্যুকৃত শেয়ারের সংখ্যা ও শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো।
উদ্দীপকের আলোকে প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত করো।
কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সোনালী কোম্পানী লি: ২০২২ সালের জানুয়ারি মাসে প্রতিটি ১০ টাকা মূল্যের ১৫,০০০ সাধারণ শেয়ার এবং ১০ টাকা মূল্যের ২০,০০০ অগ্রাধিকার শেয়ার মূলধন নিয়ে গঠিত হয়। কোম্পানী ১৫ জানুয়ারি ৫০০০ সাধারণ শেয়ার বিক্রয়ের জন্য ১৫ টাকা মূল্যে ইস্যু করে। ৭৫০০ শেয়ারের আবেদন পাওয়া যায়। কোম্পানী ৫০০০ শেয়ার বণ্টন করে অতিরিক্তশেয়ারের টাকা ফেরত দেয়।২০ শে জানুয়ারি ৫০০০ অগ্রাধিকার শেয়ার ৮ টাকা মূল্যের বিক্রয়ের জন্য ইস্যু করে। ৪৫০০ শেয়ারের আবেদন পাওয়া যায় এবং যথাযথভাবে বণ্টন করা হয়।
নদী লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ১,২০,০০০ শেয়ারে বিভক্ত ১২,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি এর ১,০০,০০০ শেয়ার ২ টাকা অধিহারে ইস্যু করে ১,২০,০০০ শেয়ারের আবেদন পত্র পেল। ইস্যুকৃত শেয়ার যথাসময়ে বিলি করা হল এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেয়া হল।
আলফা কোম্পানি লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ২০,০০০ শেয়ারে বিভক্ত মোট ২,০০,০০০ টাকা মূলধনসহ নিবন্ধিত হলো। কোম্পানি ১০,০০০ শেয়ার ১ টাকা অবহারে বিক্রির উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে। তার মধ্যে ৮,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল।
যমুনা লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ২,০০,০০০ শেয়ারে বিভক্ত ২০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। কোম্পানি উহার ১,৫০,০০০ শেয়ার ২০% অধিহারে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। কোম্পানি ৪০% অতিরিক্ত আবেদন পায়। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি আবণ্টন করা হয় এবং অতিরিক্ত আবেদনের সমুদয় টাকা ফেরত প্রদান করা হয়। শেয়ারপ্রতি ০.৫০ টাকা হারে ব্যাংক কমিশন পরিশোধ করা হয় ।