প্রাইভেট ও পাবলিক লি. কোম্পানির বিষয়াবলি
1.
শাহীন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দেশের একটি বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান। সেখানে হাজার হাজার লোক কাজ করে। যখনই প্রয়োজন কোম্পানিটি বাজারে শেয়ার বিক্রির মাধ্যমে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারে। এটি কিছু বিধিবদ্ধ দায়িত্ব পালন করে।
ঋণপত্র কী?
কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কী বোঝ?
শাহীন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কোন ধরনের ব্যবসায়িক সংগঠন? ব্যাখ্যা কর।
শাহীন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মতো ব্যবসায়ের একটি দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখতে পারে? তুমি কি এই উক্তির সাথে একমত? যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব করিম এবং তার দুই বন্ধু মিলে একটি যৌথ মূলধনী ব্যবসায় গঠন করেন। শুরুতে ব্যবসায় ভালো হলেও আর্থিক সমস্যার কারণে তার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে পারছে না। এমতাবস্থায় তারা সিদ্ধান্ত গ্রহণ করল যদি সদস্য সংখ্যা সর্বনিম্ন সাতজন হয় তাহলে তাদের কোম্পানির সংগঠনের নামে জনসাধারন্যে শেয়ার বিক্রি করে এবং ঋণপত্রের মাধ্যমে মূলধন বাড়াতে পারবে।
জিসান, রুম্মন ও তাদের আরও ৪ বন্ধু মিলে এমন ব্যবসায় গঠন করতে চায়, যার পৃথক আইনগত সত্তা থাকবে কিন্তু জনসাধারণের কাছে শেয়ার বিক্রয় করা যাবে না। ব্যবসায়ের উন্নতিতে এর কলেবর বৃদ্ধি করা এখন সময়ের দাবি হিসেবে পরিগণিত। তাই তারা ব্যবসায়ের কিছু মৌলিক পরিবর্তন করার কথা ভাবছে, যেক্ষেত্রে সাধারণ জনগণের কাছে শেয়ার বিক্রয় করে অর্থ সংগ্রহ করতে পারবে এবং ব্যবসায়ের অনেক দক্ষ ব্যক্তিদের নিয়োগ দান করা যাবে।
জনাব জাকির তার ১০ (দশ) বন্ধুকে নিয়ে ঢাকা শহরে 'রনি এন্টারপ্রাইজ' নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অনুমতিপত্র গ্রহণের মাধ্যমে তারা ব্যবসায় গঠন প্রক্রিয়া সম্পন্ন করেন। তাদের মূলধনের পরিমাণ ৪৮ কোটি টাকা। দক্ষতা ও সুনামের কারণে প্রতিষ্ঠানটি ২০১৫ সালে ১৭ কোটি টাকা মুনাফার্জন করে। সম্প্রতি তারা ব্যবসায় সম্প্রসারণের চিন্তা করেন, যার জন্য অতিরিক্ত ২৩ কোটি টাকা মূলধন প্রয়োজন, যা শেয়ার বিক্রি অথবা ব্যাংক ঋণ গ্রহণের মাধ্যমে সংগ্রহ করতে পারেন।
শওকত ও ফাহিম দুই ভাই গার্মেন্টসের পরিচালক। তাদের ব্যবসায়ে আরও তিনজন আত্মীয়ের শেয়ার আছে। এই ব্যবসায়ের মূলধন ৫০ লক্ষ টাকা । ইউনেক্স গার্মেন্টস বাইরে শেয়ার বিক্রয় করতে পারে না। পরবর্তীতে ইউনেক্স গার্মেন্টসের ৫ সদস্য মিলে সমঝোতার ভিত্তিতে একটি উন্নতমানের হোটেল ব্যবসায় শুরু করেছেন। এখানে সকল সদস্যের দায় অসীম।