সামাজিকীকরণের বাহনসমূহ
1. শিক্ষিত বেকার মামুন দিনরাত তার বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে একসময় নেশায় আসক্ত হয়ে পড়ে। তার দুশ্চিন্তাগ্রস্ত পিতা মামুনকে নিরস্ত করতে না পেরে ইমাম সাহেবের শরণাপন্ন হন। ইমাম সাহেব মাদকাসক্তির পরিণাম, পরকালে এর শাস্তি এবং নৈতিকতার বিষয়ে শিক্ষা দেন এবং বেশ কিছুদিন তাকে সাথে সাথে রাখেন। মামুন এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে এবং ব্যবসা করছে।
মানব জীবনে প্রভাব বিস্তারকারী প্রধান উপাদান কী?
"পরিবার হলো একটি সর্বজনীন প্রতিষ্ঠান”- ব্যাখ্যা করো।
মামুনের নেশাগ্রস্ত হওয়ার ক্ষেত্রে সামাজিকীকরণের কোন বাহন দায়ী? ব্যাখ্যা করো।
মামুনের স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে যে বাহনটি ভূমিকা রেখেছে সামাজিকীকরণে তার যথেষ্ট গুরুত্ব রয়েছে— বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রফিক তার বাবা-মায়ের সাথে বসে টিভিতে মিনা কার্টুন উপভোগ করে। তার ছোট বোনও এসবের খুব ভক্ত। তাদের বাবা-মা রফিক ও তার ছোট বোনকে পত্রপত্রিকা থেকে বিশেষ বিশেষ প্রযুক্তি সম্পর্কে পড়ে শোনায়। ইন্টারনেট ব্যবহার করে তারা অল্পবয়সেই পত্রপত্রিকা পড়ে এবং শিক্ষামূলক চলচ্চিত্র উপভোগ করে। ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য তারা শিক্ষামূলক কাজে ব্যবহার করা শিখে ফেলেছে।
মানব শিশু যখন জন্মগ্রহণ করে তখন অন্যান্য প্রাণী শাবকের সাথে তার মৌলিক পার্থক্য খুব কম থাকে। কিন্তু শিশুটি যত বড় হতে থাকে অন্যান্য প্রাণী থেকে তার মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং পার্থক্য ক্রমশ প্রকট হয়ে ওঠে। এ পার্থক্যের মূলে সামাজিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজই তাকে সামাজিক করে তোলে। আর তাই এটি জন্ম থেকে শুরু হয়ে বিরামহীনভাবে ব্যক্তির মৃত্যু পর্যন্ত চলে।

দৃশ্য-১: তিতলির মা-বাবা দুজনেই চাকরিজীবী। তিতলি সারাদিন বাসায় কাজের লোকের সংস্পর্শে থাকে আর ইন্টারনেট সংযোগ থাকায় কম্পিউটার, ট্যাব ব্যবহার করে। মা-বাবাও তাকে বিভিন্ন ধরনের উদ্ভাবন, জ্ঞান-বিজ্ঞানের বিষয়ে আগ্রহের সাথে শিক্ষার জন্য এগুলো ব্যবহারের অনুমতি দেন।
দৃশ্য-২: রিমা গ্রামে গৃহিণী মায়ের সংস্পর্শে থাকে। ইন্টারনেট না থাকায় সে মাঠে বন্ধুদের সাথে সারাদিন আনন্দে কাটায়। সে তার সঙ্গীদল দ্বারা বেশ প্রভাবিত। তার প্রতিভার বিকাশে পরিবারের অন্য সদস্যদেরও অবদান আছে।