দেব-দেবী ও পূজা
1. শিবু দুর্গাপূজার কোনো একদিন লক্ষ করল, মন্দিরে একটি মেয়ের পূজা করছে। সে বিষয়টি পুরোহিত মহাশয়ের কাছে জানতে চাইলে পুরোহিত মহাশয় তাকে বুঝিয়ে বলেন। অন্যদিকে, সুভাষও দুর্গাপূজার কোনো একদিন লক্ষ করল, মায়েরা দেবী দুর্গাকে সিঁদুর পরাচ্ছেন। পরস্পর আলিঙ্গন করছেন, মিষ্টিমুখ করাচ্ছেন। এ উপলক্ষ্যে মেলারও আয়োজন করা হয়েছে।
পূজা কাকে বলে?
'নবপত্রিকা' পূজার কারণ ব্যাখ্যা করো।
শিবু দুর্গাপূজার যে বিশেষ তিথিটি লক্ষ করেছিল তার বর্ণনা দাও।
সুভাষ দুর্গাপূজার যে তিথিটির আনুষ্ঠানিকতা লক্ষ করছিল তার প্রভাব বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মিনতি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য এক বিশেষ দেবীর 'পূজা করে। এ দেবীর পূজা অমাবস্যা তিথিতে গভীর রাতে করা হয়। গলায় থাকে নরমুণ্ডর মালা। তিনি ভয়ংকর চণ্ডা ও মুন্ডাকে বধ করেন। অপরদিকে, ইমার বিবাহ হয়েছে অনেক বছর। ইমার কোনো সন্তান হয়নি। তাই সে গুরুদেবের কথামতো এক বিশেষ দেবতার পূজা করে সন্তান লাভ করে। বর্তমানে স্বামী সন্তান নিয়ে সুখেই বাস করছে।.
মিনু এ বছর বৃক্ষমেলা থেকে একটি বেল গাছের চারা ক্রয় করে বাড়ির আঙ্গিনায় রোপন করে। প্রতিদিন সে সঠিক পরিচর্যার মাধ্যমে গাছটি বড় করে তোলে।
মিনুর ক্রয়কৃত গাছটি কোন দেবতার সঙ্গে সংশ্লিষ্ট?
চয়নদের গ্রামের বাড়িতে মন্দিরের মাঠে কয়েক প্রহরব্যাপী চলছে একটি অনুষ্ঠান। অনেক দূর-দূরান্ত থেকে ভক্তগণ দলে দলে এসে যোগ দিচ্ছে এ অনুষ্ঠানে। এ অনুষ্ঠানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরামচন্দ্রের পূজা করা হয়। অপরদিকে, অজয় বাবু মনের শান্তির জন্য বিভিন্ন ঐতিহাসিক পবিত্র স্থান ঘুরে দেখেন। এতে তার জ্ঞান বৃদ্ধি পায়। তার ঘুরে দেখা স্থানগুলো অধিকাংশই বড় বড় পাহাড়ের উপর, বড় গাছের নিচে বা নদীর ধারে হয়ে থাকে।
সজল বাবু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যকে প্রণাম করেন। স্নান সেরে তিনি মন্দিরে গিয়ে বিভিন্ন উপচারের মাধ্যমে দেবতার পূজা করেন। অন্যদিকে, কাজল বাবু প্রতিদিন সকালে বাগান পরিচর্যা করেন এবং গরিব-দুঃখীদের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করেন।