জাতি ও জাতীয়তা
1. শিহাব ও সমিরের বাবা পদ্মা নদীর ফেরি চালক। তারা প্রতিদিন যাত্রী পারাপার করে জীবিকা নির্বাহ করেন। পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ায় তারা কিছুটা উদ্বিগ্ন। তাদের মতে, পদ্মা সেতু হয়তো তাদের ভাগ্য উন্নয়নে কোনো ভূমিকা রাখবে না। কিন্তু শিহাব ও সমির টেলিভিশন দেখে জানতে পারে পদ্মা সেতুই দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাষ্ট্রের উপাদান কয়টি?
জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য কী?
উদ্দীপকে কার মতামতকে জনমত হিসেবে বিবেচনা করা যায়? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপকে পদ্মা সেতু নির্মাণে রাষ্ট্রের কোন উদ্দেশ্য ফুটে উঠেছে? পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র আয়ান তার দেশের জন্য স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে । তার পরিবার তাকে বাঁধা দিলেও তার ছিল অদম্য ইচ্ছাশক্তি। সে তার দেশের জন্য যুদ্ধ করে শহিদ হয় ।
সজল একজন সজ্জন ব্যক্তি। তিনি তাঁর প্রতিটি কাজকর্মে দেশের - কথা আগে ভাবেন। ব্যক্তিজীবনে দেশের ক্ষতি হয় এমন কোনো কাজই। তিনি করেননি। দেশের উন্নয়নে, দেশরক্ষায়, দেশের প্রয়োজনে সবসময় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত থাকেন। তিনি আরো মনে করেন। মানসিক ভাবগত ঐক্যই বিভিন্ন সময়ে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দেয়।
পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপে জাতীয়তাবাদী ভাবধারার উন্মেষ ঘটে। ইতালীয় রাষ্ট্র দার্শনিক ম্যাকিয়াভেলি তার সুদূরপ্রসারী দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করেন যে, আগামী দিনের রাষ্ট্র হবে 'জাতি রাষ্ট্র' এবং তার ভিত্তি হবে 'জাতীয়তাবাদ'। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশও জাতি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টির পেছনে ভাষা ও সাংস্কৃতিক ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভাষা আন্দোলনে সৃষ্ট ভাষা ও সংস্কৃতি ভিত্তিক জাতীয়তাকে বাঙালি জাতীয়তাবাদ বলা যায়। এই চেতনাই ছিল এদেশের সকল আন্দোলন ও সংগ্রামের প্রেরণা শক্তি। বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছি তার মূলে ছিল জাতীয়তাবাদী চেতনা।