সংঘ ও সম্প্রদায়
1. শুভপুর গ্রামের কতিপয় যুবক করোনা মহামারির প্রথম দিকে গ্রামের মানুষদের স্বাস্থ্য সচেতনতামূলক নানা কর্মসূচি গ্রহণ করে। হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার, মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ নানাবিধ প্রচারণা চালায় এবং গ্রামের হতদরিদ্র পরিবারের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থা করে। তাদের এ জাতীয় কর্মকাণ্ড গ্রামের মানুষের নিকট খুব সমাদৃত হয়। বর্তমানে তারা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতায় গ্রামের মানুষের কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য 'সবুজ সাথী' নামে একটি ক্লাবের মাধ্যমে কাজ করে যাচ্ছে।
বন্যদশা বলতে কী বোঝ?
সমাজ অর্থ সহযোগিতা- ব্যাখ্যা করো।
উদ্দীপকে গ্রামের যুবকদের উদ্যোগ সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
'সবুজ সাথী' শুভপুর গ্রামে পরিবর্তন আনতে সক্ষম- বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ঘটনা-১: প্রায় ১৫/১৬টি পরিবারের সাথে রাধানাথের পরিবার কক্সবাজারের জেলে-পল্লিতে বাস করে। মাছ ধরাকে কেন্দ্র করেই পরিবারগুলোর জীবন- জীবিকা, উৎসব-আনন্দ। বিপদ-আপদ তাঁরা একসাথে মোকাবিলা করে।
ঘটনা-২: নারী শিক্ষা ও সামাজিক বনায়নের জন্য মিসেস শাহানা গ্রামের কয়েকজন শিক্ষিত মহিলাদের নিয়ে 'আরণ্যক' নামে একটি সংগঠন গড়ে তোলেন
দৃশ্যপট-ক: ছলিমপুর গ্রামের অধিকাংশ যে সম্প্রদায়ভুক্ত হিন্দু তাতে সবার বংশানুক্রমিক পেশা মাছ ধরা। সবাই সুখে-দুঃখে মিলেমিশে বসবাস করে।
দৃশ্যপট-খঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক ছাত্র চাঁদা সংগ্রহে পথশিশুদের শিক্ষা দেওয়ার জন্য 'পথকলি স্কুল' চালু করল। বই, খাতা ও টিফিনের ব্যবস্থা করল।.

দৃশ্যকল্প-এক: আরও দশঘর পরিবারের সাথে রাধানাথ বর্মণের পরিবার কক্সবাজারের জেলে পল্লিতে বাস করে। মাছধরাকে কেন্দ্র করেই পরিবারগুলোর জীবন, জীবিকা, উৎসব, আনন্দ। যেকোনো প্রতিকূলতাকে তারা একসাথে মোকাবেলা করে।
দৃশ্যকল্প-দুই: স্থানীয় প্রাইমারি স্কুলে পড়ার সময়ই রাধানাথ বর্মণের। মেধা শিক্ষকদের নজর কাড়ে। বাবা-কাকার সাথে মাছধরার পাশাপাশি তিনি লেখাপড়া চালিয়ে যেতে থাকেন এবং উচ্চশিক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। বর্তমানে তিনি সমাজ গবেষণায় ব্যস্ত।