নৃগোষ্ঠীগত পরিচয়, এবং সামাজিক ও আর্থ সাংস্কৃতিক জীবনধারা
1. সংস্কৃতি-১: বিচিত্র ভঙ্গিমায় নৃত্যগীত, ধাঁধার আসর, লোকসংগীত, রাস নৃত্য ইত্যাদি হচ্ছে এই সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। নৃত্যকে এরা পবিত্র মনে করে। সিলেট অঞ্চলে এদের বসবাস।
সংস্কৃতি-২: বিবাহের পর স্বামী স্ত্রীর বাড়িতে চলে আসে। পরিবারের প্রধান মূলত নারীরাই এবং বংশধারাও নারীর দিক থেকে নির্ধারিত হয়।
মারমারা প্রধানত বাংলাদেশের কোন জেলায় বাস করে?
জুম চাষ বলতে কী বোঝায়?
সংস্কৃতি-১ বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর জীবনধারাকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
সংস্কৃতি-২-এর পরিবার প্রথা অন্যদের চেয়ে ভিন্ন বৈশিষ্ট্য বহন করে- আলোচনা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পার্থিবের নতুন বন্ধুটি বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। এদের সমাজ আদাম, মৌজা, সার্কেল এরূপ স্তরে বিভক্ত। প্রত্যেক স্তরে একজন প্রধান ব্যক্তি কর্তৃত্ব করেন। রাজা এই সমাজের ঐক্য ও সংহতির প্রতীক। কলেজে পার্থিবের আরেকজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বন্ধু ছিল, যাদের বসবাস বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে। এদের সমাজ মায়ের কর্তৃত্বে পরিচালিত। বিয়ের পর ছেলে স্ত্রীর বাড়িতে বসবাস করে।
বাংলাদেশে অনেক নৃগোষ্ঠী বসবাস করে। তাদের মধ্যে এক নৃগোষ্ঠী নিজেদেরকে 'হোড়' বলে পরিচয় দিতে পছন্দ করে। আরেকটি নৃগোষ্ঠী আছে যারা নিজেদেরকে 'মান্দি' বলে পরিচয় দিতে পছন্দ করে।
প্রিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ালেখা করছে। সে বাংলাদেশের একটি বৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। এদের প্রধান উৎসব বিজু। সামাজিক ব্যবস্থাও অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে একদমই অন্যরকম।
দৃশ্যপট-১: তিথির বাড়ি ময়মনসিংহ জেলায়। সে বাড়ির ছোট মেয়ে। তাদের সমাজে তাকে নোকনা বলে। পরিবারের প্রধান তাদের মা।
দৃশ্যপট-২: লিপি বিষ্ণুপ্রিয়ার বাড়ি সুনামগঞ্জ জেলায়। তারা বিশ্বাস করে পৃথিবী সৃষ্টির মূলে রয়েছে নৃত্যের অবদান।