সামাজিক পরিবর্তনের ধারণা ও বৈশিষ্ট্য
1. সজল সাহেব দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে ফিরে লক্ষ করেন তাদের গ্রাম আগের মতো নেই। গ্রামে বিদ্যুৎ এসেছে। গ্রামের প্রতিটি ঘরে টেলিভিশন, বৈদ্যুতিক পাখা, লোকের হাতে হাতে মোবাইল। গ্রামের লোকদের ফসল আবাদ করতে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় না। উন্নত পানির পাম্প, শ্যালো মেশিন বসানো হয়েছে। তিনি মনে করেন, সময়ের পরিবর্তনের সাথে সাথে এমনটি ঘটেছে।
প্রগতি কী?
উন্নয়ন বলতে কী বোঝ?
উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়টির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের বর্ণনায় উক্ত প্রত্যয়টির তুমি কী ধরনের পরিবর্তন লক্ষ করেছ, তা বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সৈকত প্রায় দশ বছর বিদেশ থাকার পর দেশে ফিরে গ্রাম বাংলার অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় রাস্তাঘাটের ব্যাপক পরিবর্তন দেখে মুগ্ধ হন। তিনি গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎ, টেলিভিশন ও বিদ্যুৎচালিত যন্ত্রপাতি দ্বারা কৃষিকাজে ব্যাপক পরিবর্তন সাধিত হওয়ার উন্নয়ন দেখতে পান। তার মেয়ে তাকে বলে, স্কুলে এখন প্রায়ই। ল্যাপটপের সহায়তায় ক্লাসে পাঠদান হয়। তিনি উপলব্ধি করলেন যে, সমাজ আগের দিনের চেয়ে অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে।
সৈকত প্রায় দশ বছর বিদেশ থাকার পর দেশে ফিরে গ্রাম বাংলার অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় রাস্তাঘাটের ব্যাপক পরিবর্তন দেখে মুগ্ধ হন। তিনি গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎ, টেলিভিশন ও বিদ্যুৎচালিত যন্ত্রপাতি দ্বারা কৃষিকাজে ব্যাপক পরিবর্তন সাধিত হওয়ায় উন্নয়ন দেখতে পান। তার মেয়ে তাকে বলে, স্কুলে এখন প্রায়ই ল্যাপটপের সহায়তায় ক্লাসে পাঠদান হয়। তিনি উপলব্ধি করলেন যে, সমাজ আগের দিনের চেয়ে অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে।
দৃশ্য-১: ২০ বছর আগে একজন ডাচ গবেষক ঝগড়াপুর গ্রামে গিয়েছিলেন। তিনি গাড়ি নিয়ে গেলেও গ্রামে পায়ে হেঁটে ঢুকতে হয়েছিল। গ্রামের মানুষ তার হাত-পা ছুয়ে দেখছিলেন। গ্রামের ছেলেমেয়েরা খালি গায়ে থাকতো এবং তারা লেখাপড়া জানতো না।
দৃশ্য-২: ২০ বছর পর সেই গবেষক তার প্রাপ্ত ফলাফলের বর্তমান অবস্থা জানার জন্য আবার সেই ঝগড়াপুরে যান। কিন্তু এবার আর পায়ে হেঁটে নয় একেবারে গাড়ি হাঁকিয়ে গ্রামে ঢুকতে পারলেন। মানুষগুলো আর তাকে ছুয়ে দেখলো না, কেউ আর খালি গায়ে নেই, ছেলেমেয়েরা দলবেঁধে স্কুলে যায়।