স্থায়ী মূলধন পদ্ধতিতে মূলধন ও চলতি হিসাব
1. সনি, মনি, রনি একটি অংশীদারী কারবারের তিনজন অংশীদার। তারা ২:২:১ অনুপাতে লাভ-লোকসান বণ্টন করে নেয়। ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে তারা যথাক্রমে ৫০,০০০ টাকা, ৬০,০০০ টাকা এবং ৭০,০০০ টাকা মূলধন সরবরাহের মাধ্যমে ব্যবসায় আরম্ভ করে। মনি সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য কারবার হতে প্রতি মাসে ৪,০০০ টাকা করে বেতন পাবে। অংশীদারগণ প্রত্যেকে মাসের ১ তারিখে ব্যবসায় হতে ২,০০০ টাকা উত্তোলন করে। অংশীদারদের মূলধন ও উত্তোলনের ওপর ৬% হারে সুদ ধরতে হবে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যবসায়ের নিট মুনাফা হয় ২,০০,০০০ টাকা।
সনি ও মনির মূলধনের সুদ নির্ণয় করো।
লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করো।
মুনাফার অংশ মনির ৫০,০০০ টাকা ও রনির ২৫,০০০ টাকা ধরে তাদের চলতি হিসাব প্রস্তুত করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
No related questions found