বিধেয় ও বিধেয়ক
1. "সব দার্শনিক হয় জ্ঞানী” এ যুক্তিবাক্য ব্যবহৃত 'দার্শনিক' ও 'জ্ঞানী' পদ দুটির মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান। এরিস্টটল সর্বপ্রথম এ সম্পর্কে আলোচনার সূত্রপাত করেন। পরবর্তীতে যুক্তিবিদ পরফিরি এ আলোচনাকে আরও বেগবান করেন।
বিধেয়ক কী?
কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয়ক অনুপস্থিত থাকে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের যুক্তিবাক্যে ব্যবহৃত 'জ্ঞানী' পদটিকে যুক্তিবিদ্যায় কী বলে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে 'দার্শনিক' ও 'জ্ঞানী' পদ দুটির মধ্যে যে সম্পর্ক প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
দৃশ্যকল্প-১: জুয়েল আইচ একজন যাদুকর ও চিত্রশিল্পী। তিনি বরিশালে ১০ এপ্রিল জন্মগ্রহণ করেন।
দৃশ্যকল্প-২: জুয়েল আইচ একজন বিচক্ষণ লোক ছিলেন।
দৃশ্যকল্প-১: সকল শিক্ষক হয় মানুষ।
দৃশ্যকল্প-২: ড. আমিনুল ইসলাম একজন জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তি।
জার্মান বিজ্ঞানী আইনস্টাইন ১৮৭৯ সালে জন্মগ্রহণ করেন। বিশ্ববিখ্যাত এই বিজ্ঞানী অবসর সময়ে বেহালা বাজাতে ভালোবাসতেন। বাঙালি দার্শনিক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অত্যন্ত বিচক্ষণ, বিচারবোধসম্পন্ন, যুক্তি প্রদানের ক্ষমতার অধিকারী ছিলেন।
২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান নার্গিস মোহাম্মদি। কারাবন্দি নার্গিস মোহাম্মদি ১৯৭২ সালে ইরানে জন্মগ্রহণ করেন। নার্গিস হন মানবাধিকারকর্মী, চিন্তাশীল ও সদা হাস্যপ্রিয়।