ব্যবসায়ের অবস্থানের মৌলিক বিষয়বস্তু
1. সমীর তার এলাকায় একটি গার্মেন্টসের পাশে মুদি ব্যবসায় স্থাপন করেন। তার ব্যবসায়টির অবস্থান নিচের কোনটির সাথে সামঞ্জস্যপূর্ণ?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সিলেটে প্রচুর আনারস উৎপাদন হওয়ায় মি. আব্দুল মঈদ আনারসের জুস তৈরির একটি কারখানা স্থাপন করেন। কাঁচামালের সহজপ্রাপ্যতা এবং পরিবহন সুবিধার কারণে সারাদেশে তার উৎপাদিত জুস বিপণন করতে সক্ষম হয়েছেন। ফলে অল্প দিনের মধ্যে তার ব্যবসায় সফলতা লাভে সক্ষম হয়।
আসিফ রাজশাহীর সাহেব বাজারে একটি প্রসাধন সামগ্রী তৈরির কারখানা স্থাপন করেন। পর্যাপ্ত মূলধন থাকায় তিনি দক্ষ কর্মী নিয়োগ দিয়ে এবং অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়া সচল রাখেন। অন্যদিকে তার বন্ধু মনির বানেশ্বর ইউনিয়নে ডালের একটি মিল প্রতিষ্ঠা করেন। এখানে পর্যাপ্ত শ্রমিক ও কাঁচামালের প্রাচুর্য থাকায় কম খরচেই তিনি উৎপাদন কার্যক্রম চালাতে সক্ষম হন। তাছাড়া এখানকার জমির দামও তুলনামূলকভাবে অনেক কম। বছর শেষে দেখা যায় একই পরিমাণ মূলধন ব্যবহার করে আসিফের তুলনায় মনিরের মুনাফা অনেকগুণ বেশি হচ্ছে ।
মি. আতিক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি একটি পোল্ট্রি হ্যাচারি স্থাপনের জন্য বেশ কিছুদিন ধরে স্থান খুঁজছিলেন । অবশেষে ঢাকার সাভারে তার ফার্মের কার্যক্রম শুরু করেন। প্রতিষ্ঠানের আশপাশে ব্যাংক, বিমা, বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠান ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান থাকায় তিনি অল্প সময়ে ব্যবসায়ে সফলতা লাভে সক্ষম হন ।
জনাব হেলাল পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানির লক্ষ্যে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে একটি ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন। অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে বেশি সুযোগ-সুবিধা থাকায় জনাব হেলালের পক্ষে বিদেশে পণ্য রপ্তানি করা সহজ হয়। দীর্ঘদিন এভাবে ব্যবসায় কাজ সম্পাদনের ফলে তার ব্যবসায়ে সফলতা আসে। বর্তমানে তিনি ব্যবসায়টি সম্প্রসারণের কথা ভাবছেন।