কর্মী সংগ্রহ
1.
সম্প্রতি উৎপাদন ব্যবস্থাপক এবং কর্মী-৫ এর পদ দুটো শূন্য হওয়ার প্রেক্ষিতে চেয়ারম্যান পদ দুটো পূরণের ব্যবস্থা গ্রহণ করেছেন।
পদাবনতি কী?
কর্মী নির্বাচন প্রক্রিয়াকে 'নেতিবাচক' বলা হয় কেন?
ব্যবস্থাপনার কোন কাজ দ্বারা ডেলটা প্রাইভেট লি. শূন্য পদ দুটো পূরণ করবে? ব্যাখ্যা করো ।
শূন্যপদ দুটো পুরণে, কর্মী সংগ্রহের উপযুক্ত উৎসগুলো উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. আমান ও মি. সুজন ভিন্ন ভিন্ন দুইটি প্রতিষ্ঠানের মালিক। মি. আমান তার প্রতিষ্ঠানের কোনো পদ শূন্য হলে অপেক্ষাকৃত যোগ্য কর্মীকে পদোন্নতি দেওয়ার মাধ্যমে উক্ত শূন্যপদ পূরণ করে থাকেন। অপরদিকে মি. সুজন তার প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বিপুলসংখ্যক কর্মীর মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য কর্মী বাছাই করেন। পরে কর্মীদেরকে সমপর্যায়ের বিভিন্ন পদে বাস্তব কাজ করার মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে অল্প সময়েই কর্মদক্ষ করে তোলেন।
জনাব প্রদীপ একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক। তার প্রতিষ্ঠানের একজন দক্ষ কর্মচারী অন্য একটি প্রতিষ্ঠানে বেশি বেতন ও সুযোগ-সুবিধা পেয়ে চলে যায়। ফলে তিনি কিছু সমস্যার সম্মুখীন হন। এজন্য শূন্যপদ পূরণ এবং পুরাতন অভিজ্ঞ কর্মীদের ধরে রাখার জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
মি. হালিম এবিসি ইন্ডাস্ট্রিজের মানবসম্পদ ব্যবস্থাপক। তার প্রতিষ্ঠানে ৩০ জন মেশিন সুপারভাইজার দরকার। তিনি একটি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন। নিয়োগের সামগ্রিক প্রক্রিয়া অনুসরণ করে কাঙ্ক্ষিত সংখ্যক কর্মী নিয়োগ দান করলেন। এই প্রক্রিয়ায় নিয়োগ দেওয়ার কারণে পুরাতন কর্মীদের মধ্যে কিছু অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। তিনি ভাবছেন এ ব্যাপারে সকলের সাথে কথা বলবেন।
সিনথিয়া লি. এর সহকারী বিক্রয় ব্যবস্থাপক পদে লোক নিয়োগের লক্ষ্যে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রদান করে। এতে বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করে। প্রতিষ্ঠানটি তুলনামূলক মেধাবী প্রার্থীদের বাছাই করে নিয়োগ দেয়। তবে তাদের অধিকাংশই নবীন। তাদের কার্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা না থাকায় কর্মক্ষেত্রে তারা বেশ জটিলতার সম্মুখীন হচ্ছেন। প্রতিষ্ঠানটি এ সমস্যা হতে উত্তরণের জন্য একটি প্রশিক্ষণদানকারী সংস্থার সাথে নির্ধারিত ফির বিনিময়ে চুক্তিবদ্ধ হয়।