২য়
1. সম্প্রতি চীনের দুটি যুদ্ধজাহাজ জাপান নিয়ন্ত্রিত সেনকাকুস দ্বীপের জলসীমায় প্রবেশ করে। চীনের কাছে দ্বীপটি দিয়াযুস নামে পরিচিত এবং এটিকে তারা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দুবার অভিযান প্রেরণ করে। কিন্তু এ অভিযান দুটিতে তারা ব্যর্থ হয়েছিল। দুবারের পরাজয়ের গ্লানি মুছে ফেলার জন্য তারা আবার অভিযান প্রেরণ করল এবং এই অভিযানে সফলকাম হয়।
হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন?
মুহাম্মদ ঘুরির অভিযানের প্রাক্কালে কনৌজের অবস্থা কেমন ছিল?
উদ্দীপকে ইঙ্গিতকৃত অভিযানের ঘটনাবলি ভারতের ইতিহাসে কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উক্ত অভিযানের ফলে ব্রাহ্মণাবাদ, আলোর ও মুলতানের পতন ঘটেছিল- বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নাসির উদ্দিন শাহ শাসন ক্ষমতা গ্রহণের পর প্রচলিত রাজস্ব ব্যবস্থার সংস্কার ও পুনর্বিন্যাস করেন। রাজস্ব ব্যবস্থার পুনর্বিন্যাস ও আধুনিকায়নের লক্ষ্যে তিনি জমি জরিপ প্রথা চালু করেন এবং রাজস্ব নির্ধারণ ও আদায় ব্যবস্থায় বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করেন। তার শাসনামলে রাজস্ব আদায়ের জন্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দান করা হয়। এ ছাড়াও প্রজাস্বার্থ সংরক্ষণ, ব্যবসা-বাণিজ্য সম্প্রাসরণসহ রাষ্ট্রীয় আয় বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় বহু পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হয়।
জমিদার শাহজাদা মিয়ার তখন প্রবল প্রতাপ। কোনো অজুহাত পেলেই পাশের ছোট বড় জমিদারি অনায়েসে দখল করে নেয়। একবার বিদেশ থেকে তার উদ্দেশ্যে প্রেরিত উপঢৌকন সামগ্রী পার্শ্ববর্তী জমিদারি অঞ্চলের দস্যুরা লুট করে নেয়। এতে ক্ষুব্ধ হয়ে শাহজাদা মিয়া বিশাল সেনাবাহিনী পাঠিয়ে ঐ অঞ্চল দখল করে। কিন্তু শাহজাদা মিয়ার মৃত্যুর পর তার উত্তরসূরি ঐ অঞ্চলটির বিজেতাকে মৃত্যুদণ্ড দেয়। ফলে ঐ অঞ্চলে তাদের শাসন খুব স্থায়ী হয়নি।
রবার্ট ব্রুস স্কটল্যান্ডের রাজা ছিলেন। শত্রুদের দ্বারা তিনি নিজ রাজ্য থেকে বিতাড়িত হন। প্রাথমিক প্রচেষ্টায় তিনি রাজ্য উদ্ধারে ব্যর্থ হন। পর্বতের গুহায় আশ্রয় গ্রহণকালে তিনি মাকড়সার পর্বত বেয়ে উপরে উঠার অবিরাম প্রচেষ্টা দেখে নিজ রাজ্য উদ্ধারে অনুপ্রাণিত হন। নতুন উদ্যম ও অবিরাম প্রচেষ্টায় তিনি শত্রু বাহিনীকে পরাজিত করে তার হারানো রাজ্য উদ্ধার করেন।
রমেশ যে দেশে বসবাস করত, সে দেশটি সামাজিক ক্ষেত্রে নানা বর্ণে ও শ্রেণিতে বিভক্ত ছিল। রাজনৈতিক ক্ষেত্রে অনৈক্য ছিল আরও প্রকট। এ পরিস্থিতির সুযোগে পার্শ্ববর্তী রাজ্যের সাম্রাজ্যবাদী শাসক তার একজন তরুণ সেনাপতির নেতৃত্বে অভিযান পরিচালনা করে দেশটি করায়ত্ত করেন। কিন্তু সেখানে বিজয়ী শক্তির দীর্ঘস্থায়ী শাসনব্যবস্থা কায়েম করা সম্ভব হয়নি।