ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিসমূহ
1.
সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন খাতে অতিরিক্ত ঋণ প্রদান করায় দেশে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ব্যাংক দেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ব্যাংক বাজারে বিভিন্ন ধরনের সরকারি বন্ড আকর্ষণীয় শর্তে বিক্রয় করে। তবুও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় তালিকাভুক্ত ব্যাংকের CRR এর পরিমাণ ৫.৫% থেকে বাড়িয়ে ৬.৫% করায় তা নিয়ন্ত্রণে আসে।
বিহিত মুদ্রা কী?
তালিকাভুক্ত ব্যাংক কাকে বলে?
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক প্রথম কোন নীতি গ্রহণ করে। উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের গৃহীত নীতি গ্রহণের যৌক্তিকতা ব্যাখ্যা কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
দেশের মুদ্রা বাজারের স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের ভূমিকা অপরিসীম। বিভিন্ন কারণে দেশে মুদ্রাস্ফীতি দেখা দিলে ব্যাংকটি তার সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। তবুও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় ব্যাংকটি ঋণ প্রদানের ক্ষেত্রে কতগুলো খাত সুনির্দিষ্ট করে দেওয়ায় ঋণ সরবরাহে স্থিতিশীলতা আসে।
তোহা ব্যাংক লি. তার কার্যক্রম সুনামের সহিত পরিচালনা করে আসছিল। 'কোভিড-১৯'-এর কারণে ব্যাংকটি অর্থ সংকটে পড়েছে। উক্ত ব্যাংকটি ঋণ প্রদানকারী একটি বৃহৎ ব্যাংকের নিকট ঋণের আবেদন করে। ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যাংকের আর্থিক সমস্যা দূরীকরণের লক্ষ্যে প্রথমত ব্যাংকের সুদ হ্রাস করে। এমনকি উত্ত প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যাংকের জমার হারও কমিয়ে দেয়। উক্ত প্রতিষ্ঠানটি দেশের সকল অংশের মধ্যে সুষম উন্নয়ন নিশ্চিত করার জন্য বিভিন্ন অঞ্চলে প্রকল্প গ্রহণ করে থাকে।
দেশের গ্রামীণ অর্থনীতি উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহকে কৃষি এবং বিভিন্ন কর্মসংস্থানমূলক ক্ষেত্রে অধিক ঋণ দেওয়ার নির্দেশ প্রদান করে। কিন্তু কিছুসংখ্যক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশ অমান্য করে লাভজনক খাতে ঋণ দেওয়ার প্রবণতা বজায় রাখে। এমতাবস্থায় কেন্দ্রীয় ব্যাংক অমান্যকারী ব্যাংকগুলোকে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে আন্তঃব্যাংকিং লেনদেনের নিষ্পত্তির সুবিধা স্থগিত করে।
'X' ব্যাংক অর্থবাজারের নিয়ন্ত্রণ করে থাকে। এ নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও ফলপ্রসূ করার উদ্দেশ্যে ব্যাংকটি সিকিউরিটিজ, বেসরকারি বন্ড, বিল ইত্যাদি পূর্বের তুলনায় অধিক পরিমাণে ক্রয় করে। ফলে 'X' ব্যাংকটি ঋণপ্রবাহ নিয়ন্ত্রণে পূর্বের তুলনায় অধিক সফলতা অর্জন করে।
ক. নিকাশ ঘর কী?