সরকারি ব্যয়ের অর্থসংস্থান
1. সরকার ব্যয় নির্বাহের জন্য কি সংগ্রহ করে?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
পদ্মা সেতু দেশের টাকায় নির্মাণ করে বাংলাদেশ সরকার সকলকে অবাক করেছে। বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করে এর ব্যয় সংকুলান করা হয়। পদ্মা সেতুর ন্যয় সরকারের আরো অনেক খাতে ব্যয় করতে হয়।
জেন্টু সাহেব সাতক্ষীরায় কাঁকড়া চাষ করে বেশ লাভবান হন। পরবর্তী সময়ে তিনি কাঁকড়া চাষ ও হিমায়িত খাদ্য রপ্তানির লক্ষ্যে একটি বড় ধরনের প্রকল্প হাতে নেয়ার চিন্তা করেন। এতে তার প্রচুর মূলধনের প্রয়োজন হবে। তাই তিনি বিভিন্ন ব্যাংক, আত্মীয়-স্বজন, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থা থেকে ঋণ নেয়ার সিদ্ধান্ত নিলেন। এতেও তার প্রয়োজনীয় মূলধনের সংকুলান হলো না। পরবর্তীতে তিনি এমন দুটি উৎসের কথা চিন্তা করলেন যার মাধ্যমে যৌথ মূলধনী কারবার অর্থ সংগ্রহ করে থাকে। একটি হলো কোম্পানির অনুমোদিত মূলধনের অংশ এবং অপরটি হলো ঋণের দলিল।
বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বিশেষ করে দক্ষিণাঞ্চলের বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান সরকার পদ্মা নদীর উপরে একটি সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। উক্ত সেতু নির্মাণের জন্য সরকার প্রয়োজনীয় অর্থসংস্থান করতে নিজস্ব অর্থায়নের পাশাপাশি বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ থেকে অর্থসংস্থানের মাধ্যমে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু পরবর্তীতে সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে 'পদ্মা সেতু' নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। সরকারের এ সিদ্ধান্তে দেশের জনগণ গর্ববোধ করে।
'X' দেশের সরকার বর্তমান অর্থবছরে একটি নতুন কর আরোপ করেছে। এই করের করাঘাত এবং করপাত ভিন্নি ভিন্ন ব্যক্তির উপর পড়ে। অর্থাৎ এই করের করভার অন্যের উপর চাপানো যায়। তাছাড়া সরকার তার ব্যয় নির্বাহের জন্য দেশের জনগণ এবং আমেরিকা থেকেও ঋণ গ্রহণ করেছে।