পাঠ- ৫ : সম্রাট আকবর: রাজ্য বিজয়, ধর্মনীতি ও রাজপুত নীতি
1. সর্বধর্মী মতবাদের প্রবস্তুা শ্রী আনন্দ স্বামী। তিনি অস্টাদশ শতাব্দীতে ত্রিপুরা জেলার সরাইল পরগনার কালিকচ্ছ গ্রামে এক কৌলিন জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। জমিদারের দায়িত্ব পালনকালে প্রজাদের ধর্মভিত্তিক বিভাজন ও আন্তঃধর্মবিবাদ তাঁকে চিন্তামগ্ন করে তোলে। ধর্ম নিয়ে হত্যা, হানাহানি, রক্তপাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ইসলাম, সনাতন ও খ্রিস্টধর্মের সমন্বয়ে। 'সর্বধর্ম' মতবাদ প্রবর্তন করতে সক্রিয় হন। তার এ 'সর্বধর্ম' মতবাদে প্রকৃত মানবতার আহ্বান থাকলেও তিনি ধর্মভীরু মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারেননি। তবে এর মাধ্যমে তিনি সকল শ্রেণির মানুষের আস্থা
অর্জনে সক্ষম হন।
'মনসব' শব্দের অর্থ কী?
কবুলিয়ত ও পাট্টা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত আনন্দ স্বামীর সাথে মুঘল সম্রাট আকবরের কোন নীতির সাদৃশ্য পাওয়া যায়? উত্ত নীতির মতবাদসমূহ ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত ব্যক্তির সর্বধর্ম মতবাদ প্রবর্তন ও সম্রাট আকবরের ধর্মনীতি প্রণয়নের উদ্দেশ্যের তুলনামূলক বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
হোসেইন আলী সাহেব একটি বিশাল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। কিন্তু উক্ত ইউনিয়নটির বেশিরভাগ এলাকা হিন্দু অধ্যুষিত চরাঞ্চল। সেজন্য হিন্দু সম্প্রদায়ের আনুগত্য ও সমর্থন লাভের জন্য তাদের সাথে এক ধরনের বিশেষ সম্পর্ক স্থাপন করেন এবং ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে বিজয় কৃষ্ণকে নিয়োগ দেন। ফলে তিনি দীর্ঘদিন যাবৎ উত্ত ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে সক্ষম হন।
সম্রাট নিজাম উদ্দিন একজন জনপ্রিয় শাসক। নিজে নিষ্ঠাবান মুসলমান হওয়া সত্ত্বেও তিনি অন্য ধর্মমতের প্রতি সহিষ্ণু ছিলেন। তিনি তার রাজ্যে বসবাসকারী বিভিন্ন ধর্মের অনুসারীগণের অনুষ্ঠানভিত্তিক ধর্মীয় আচরণের মতপার্থক্য দূর করে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করেন। শাসন পরিচালনায় অন্যান্য ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাহায্য লাভের উদ্দেশ্যে তিনি সকল ধর্মের সারবস্তু নিয়ে একটি নতুন ধর্ম প্রবর্তন করেন।
খলিফা হাকাম তার রাজ্যের সকল ধর্মাবলম্বীকে একই পতাকাতলে আনার জন্য একটি ধর্মমত প্রচলন করেন। কিন্তু এ ধর্মমতটি জনগণের মধ্যে প্রভাব বিস্তার করতে না পারায় তার মৃত্যুর সাথে সাথে এর ইতি ঘটে।
খলিফা আল হাকিম তার রাজ্যের সকল ধর্মাবলম্বীকে একই পতাকাতলে আনার জন্য একটি ধর্মমত প্রচলন করেন। কিন্তু এ ধর্মমতটি জনগণের মধ্যে প্রভাব বিস্তার করতে না পারায় তার মৃত্যুর সাথে সাথে এর ইতি ঘটে।