উৎপাদনের মৌলিক বিষয়বস্তু
1. সর্বপ্রথম কোন দেশে শিল্প বিপ্লব সংঘটিত হয় ?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব বাসার সাভারের কাঠগড়া নামক স্থানে একটি গার্মেন্টস শিল্প স্থাপন করেন। কারখানার ৪র্থ তলায় কাপড় কাটা হয়। ২য় ও ৩য় তলায় কাপড় সেলাই এবং নিচতলায় ওয়াশিং ও প্যাকেটজাত করা হয়। কারখানার সিঁড়ি খুবই প্রশস্ত হওয়ায় শ্রমিকরা সহজেই ওঠানামা করতে পারে। তাছাড়া লিফটেরও ব্যবস্থা আছে। শ্রমিকরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে এবং সময় সাশ্রয় হয়, তা বিবেচনা করে পাশের খালি জায়গায় একটি খুচরা দোকান স্থাপন করেন। শ্রমিকরা এখান থেকে সহজেই তাদের পছন্দমতো চাল, ডাল, তেল, লবণ প্রভৃতি পণ্য ন্যায্যমূল্যে পেয়ে থাকে।
হোটেল হেরিটেজ কক্সবাজারের একটি সুপরিচিত প্রতিষ্ঠান, যা সমুদ্র সৈকতের নিকটে অবস্থিত। সম্প্রতি মালয়েশিয়া থেকে একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে এই হোটেলে ওঠে। হোটেল কর্তৃপক্ষ তাদের চাহিদা ও পছন্দ মোতাবেক সেবা প্রদান করায় শিক্ষার্থীগণ উপকৃত হয়। ফলে এই হোটেলের
সুনাম দেশের বাইরে ছড়িয়ে পড়ে।
রাজশাহীর বিশিষ্ট শিল্পপতি মি. কামাল চৌধুরী চর-খিদিরপুরে একশত একর পতিত জমিতে একটি বিনোদন, পার্ক গড়ে তোলেন। এতে ঐ এলাকার মানুষের কর্মের সুযোগ সৃষ্টি হয়। তাছাড়া বিনোদন পিপাসু জনসাধারণের পার্কে যাতায়াতের জন্য রাস্তাঘাট নির্মাণসহ বিদ্যুতেরও ব্যবস্থা করা হয়। ফলে ঐ এলাকার সার্বিক অবস্থার
ব্যাপক উন্নয়ন সাধিত হয়।
'জনতা' ব্যাংকের সেবার মান অত্যন্ত উন্নত ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন। ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগণ গ্রাহকদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করে এবং গ্রাহকরা খুব দ্রুত লেনদেন সম্পন্ন করতে পারে। ফলে ব্যাংকটি গ্রাহকদের কাছে খুবই জনপ্রিয়। সম্প্রতি গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যাংকটি গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে পারছে না।