পোল্ট্রি, ডিম ও ব্রয়লার খামার
1. সাঈদ ও সুমন দুই বন্ধু। সাঈদের হাঁস পালন পদ্ধতি হলো- রাতে হাঁসগুলো ঘরে থাকে এবং দিনের বেলায় ঘরের পাশে একটি পুকুরে বিচরণ করে। কিন্তু সুমন হাঁসগুলোকে সারাদিনের জন্য সকাল ১০টার দিকে ছেড়ে দেয় এবং রাতে ঘরে আবদ্ধ রাখে। সে হাঁসগুলোকে কোনো খাবার দেয় না।
ইনকিউবেটর কী?
বাংলাদেশে পোস্ট্রির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
সুমনের হাঁস পালন পদ্ধতি ব্যাখ্যা করো।
সাঈদ ও সুমন দু'বন্ধুর মধ্যে কার হাঁস পালন পদ্ধতিটি বেন্দি উপযোগী? মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

পশুসম্পদ কর্মকর্তা আজিজুর রহমান এক প্রশিক্ষণ কর্মশালায় হাঁস- মুরগির বাচ্চা উৎপাদনের উপর আলোচনায় বলেন, "আমাদের দেশে গ্রামাঞ্চলে বিদ্যুৎ ও অন্যান্য সুবিধা না থাকায় প্রাকৃতিক পদ্ধতিতে ডিম ফোটানো হয়।” এই পদ্ধতিতে ডিম ফোটানোর পদ্ধতিটি বর্ণনা করার পর তিনি ডিম নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো বিশদ ব্যাখ্যা করলেন।

সাইফ সাহেব লক্ষ করলেন দেশে মুরগির খামারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে মুরগির বাচ্চার চাহিদাও বাড়ছে। বিষয়টি বিবেচনা করে তিনি কৃত্রিম পদ্ধতিতে ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের সিদ্ধান্ত নিলেন। এতে প্রাকৃতিক পদ্ধতির তুলনায় তিনি অল্প দিনেই বেশ লাভবান হলেন।