লাভ-লোকসান নির্ণয়
1. সাকিব তার হিসাবের বই একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করেন। ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে ব্যবসায়ের মূলধন ছিল ৬০,০০০ টাকা। ৩১ ডিসেম্বর তারিখে তার ব্যবসায়ের আর্থিক অবস্থা নিম্নরূপ:
উক্ত বছরে জনাব সাকিব নগদ ১৫,০০০ টাকা এবং ৫,০০০ টাকার পণ্যদ্রব্য নিজ প্রয়োজনে উত্তোলন করেন।
অন্যান্য তথ্য : ১. ক্যাশ বাক্স হতে চুরি হয়েছে ১৫,০০০ টাকা। কিন্তু হিসাবভুক্ত হয়নি। ২. প্রাপ্য হিসাবের ২,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করো। ৩. মূলধনের
ওপর ১০% সুদ ধার্য করো।
সমাপনী মূলধন নির্ণয় করো।
লাভ-লোকসান বিবরণী তৈরি করো (সমাপনী মূলধন ১,৯০,০০০ টাকা ধরে)।
নিট আয় ১,৫১,৬০০ টাকা ধরে বৈষয়িক বিবরণী তৈরি করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. মান্নান একজন খুচরা ব্যবসায়ী। তিনি কারবারের হিসাব বই দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক সংরক্ষণ করেন না। ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে তার কারবারের আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ:
২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে কারবারের সম্পন্ন ও সার ছিল নিম্নরূপঃ
প্রাপ্য হিসাব ২,৯০,০০০ টাকা; মজুদ পণ্য ১,৪০,০০০ টাকা; নগদ তহবিল ৪০,০০০ টাকা; প্রদেয় হিসাব ১,২০,০০০ টাকা; ব্যাংক জমাতিরিক্ত ২৫,০০০ টাকা।
অতিরিক্ত তথ্য:
(১) ২০১৮ সালের ৩০ জুন তারিখে ১০% ঋণের ৪০,০০০ টাকা পরিশোধ করা হয়। (২) মি. মান্নান নিজ প্রয়োজনে প্রতি মাসের শেষ তারিখে ৩,০০০ টাকা হারে সারা বছর নগদ উত্তোলন করেন। (৩) মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ১ জুলাই ২০১৮ তারিখে ১,২০,০০০ টাকা দিয়ে কারবারের জন্য একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেন। (৪) মূলধন ও উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য করতে হবে।
জনাব রায়হান ২০১৮ সালের ৩১ মার্চ একটি মেশিন ক্রয় করেন যার ক্রয়মূল্য ১,৮০,০০০ টাকা এবং আয়ুষ্কাল ৫ বছর। ৫ বছর পর উক্ত মেশিন ক্রয় করে ২০,৫০০ টাকা পাওয়া যাবে।
জনাব রফিক একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব বই সংরক্ষণ করেন। তার হিসাব বই থেকে নিচের তথ্যগুলো পাওয়া গেল :
সম্পত্তি ও দায়সমূহ | ০১-০১-২০১৮ টাকা | ৩১-১২-২০১৮ টাকা |
|---|---|---|
হাতে নগদ ব্যাংক উদ্বৃত্ত মজুদ পণ্য বিবিধ দেনাদার যন্ত্রপাতি আসবাবপত্র দালানকোঠা ১০% ঋণ বিবিধ দেনাদার | ৭৫,০০০ ৮০,০০০ ৭০,০০০ ২,০০,০০০ ১,২০,০০০ ৬০,০০০ ২,০০,০০০ ৩০,০০০ ১,৭৫,০০০ | ১,৪০,০০০ ২০,০০০ (ক্লে.) ১,২০,০০০ ২,৫০,০০০ ? ? ২,০০,০০০ ? ২,০০,০০০ |
জনাব রফিক ব্যক্তিগত প্রয়োজনে সারা বছর ধরে কারবার থেকে নগদ ৫০,০০০ টাকা এবং ১০,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। ১ এপ্রিল, ২০১৮ তারিখে মালিক তার ব্যক্তিগত মোটর লরী ১,০০,০০০ টাকায় বিক্রয় করে উহার অংশ দ্বারা কারবারের জন্য একটি যন্ত্রপাতি ক্রয় করেন। এছাড়াও দেনাদারের কাছ থেকে অর্থ আদায় করতে অসুবিধা হওয়ায় তিনি আরও ১০,০০০ টাকা কারবারে সরবরাহ করেন।
অন্যান্য তথ্য: ১. হিসাবকাল শেষে অগ্রিম প্রদত্ত বিমা সেলামি ৫,০০০ টাকা এবং অগ্রিম প্রাপ্ত ভাড়া ২,০০০ টাকা। ২. প্রারম্ভিক মূলধন ও নগদ উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য করতে হবে। ৩. বিবিধ দেনাদারের ৩০,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট দেনাদারের ওপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। ৪. আসবাবপত্রের ওপর ১০% এবং যন্ত্রপাতি ও দালানকোঠার ওপর ৫% অবচয় ধরতে হবে। ৫. ১ জুলাই, ২০১৮ তারিখে ঋণের সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়েছে।
জনাব তাসকিন একতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক হিসাব সংরক্ষণ করে থাকে । তার বই থেকে নিম্নলিখিত প্রয়োজনীয় হিসাব উদ্বৃত্তগুলো পাওয়া যায়:

অতিরিক্ত তথ্য: ১. জনাব তাসকিন প্রতি সপ্তাহে ব্যবসায় থেকে নগদ ৭০০ টাকা করে উত্তোলন করেন। এছাড়া তিনি মোট ৪,১০০ টাকার পণ্য উত্তোলন করেন। ২. তিনি নিজের ব্যক্তিগত মোটরসাইকেল ১,৪০,০০০ টাকায় বিক্রয় করে উহার ১/৪ অংশ দিয়ে ব্যবসায়ের জন্য বছরের মাঝামাঝি সময়ে সরঞ্জাম ক্রয় করেন। ৩. ঋণের সুদ বকেয়া রয়েছে। ৪. সরঞ্জামের ওপর ১০% হারে অবচয় ধরতে হবে। ৫. প্রাপ্য হিসাবের ৪,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট টাকার ওপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে ।