চর্চাচর্চা
রেজিস্ট্রেশন
Chorcha
01605-002711
[email protected]
Moho, House No- 568, Road 1/A, Rajshahi 6207

Features

Mock Exam
Question Bank

Streams

SSC Science
HSC Science
HSC Arts
HSC Commerce
BCS/Job

Company

About
OurSchool
Affiliates
Help
FAQ

Legal

Terms & Conditions
Privacy Policy
Refund Policy
E-TIN NUMBER: 371617991290
Trade licence No: 03/B - 2673
Get it on Google PlayDownload on the app store

© 2026 Chorcha Tech Ltd. All rights reserved.

Institution management for schools — ourschool.io

সত্যবাদিতা,মিথ্যাচার,সবর

1. সাজেদা ও মাজেদা দুজন প্রতিবেশী। সাজেদা ছয় সদস্যের পরিবারে একটু অভাব অনটনেই থাকেন। সংসারের নানামুখী খরচ মেটানোর জন্য তিনি দুধে পানি মিশ্রিত করে বিক্রি করে বেশি অর্থ উপার্জন করেন। অপরদিকে মাজেদা মনে করেন, এ নিখিল বিশ্বমানবতা মূলত একই উৎস হতে উৎসারিত। একই দ্রষ্টার সৃষ্টি। একই আদি পিতা-মাতার সন্তান হিসেবে সমগ্র বনি আদম একই জাতিসত্তার অন্তর্ভুক্ত।

MB, RB, BB 22
ক.

’উশর' শব্দের অর্থ কী?

খ.

’তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না'- ব্যাখ্যা করো।

গ.

উদ্দীপকে উল্লিখিত সাজেদার কর্মে কী ফুটে উঠেছে? উহা চিহ্নিতপূর্বক ব্যাখ্যা করো।

ঘ.

উদ্দীপকে উল্লিখিত মাজেদার চিন্তা-চেতনায় কীসের ইঙ্গিত পাওয়া যায়? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

সত্যবাদিতা,মিথ্যাচার,সবর টপিকের ওপরে পরীক্ষা দাও
ai robot

তোমার যে কোন ডাউট সলভ করো চর্চা

Ai এর মাধ্যমে

Try চর্চা Ai
বিগত বছরসমূহের প্রশ্ন ব্যাংক

বিগত বছরসমূহের প্রশ্ন ব্যাংক

১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ

আনলিমিটেড পরীক্ষা ও ব্যাখ্যা

আনলিমিটেড পরীক্ষা ও ব্যাখ্যা

প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো

ডাউট সলভিং চর্চা AI

ডাউট সলভিং চর্চা AI

উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।

সারা দেশব্যাপী লিডারবোর্ড

সারা দেশব্যাপী লিডারবোর্ড

সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

সবকিছু এক প্রিমিয়াম প্যাকেজে

Related question

নাবিল দ্বাদশ শ্রেণির ছাত্র। একদিন সে ঢাকা শহরে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিল। ভোর বেলা বাস থেকে নামার পর একটি রিকশাযোগে গন্তব্যের দিকে রওয়ানা হলো। রিকশার ড্রাইভার তাকে নিকটবর্তী রাস্তা দিয়ে নিচ্ছে বলে পূর্ব পরিকল্পনা মতো একটি চিকন গলি দিয়ে নিয়ে যায়। পথিমধ্যে কয়েকজন যুবক রিকশার গতিরোধ করে তার সাথে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এরপর তাদের একজন জিজ্ঞেস করে, তোমার কাছে আর কিছু আছে কি? তখন নাবিল বলল, 'আমার জামার ভেতরের পকেটে আরও পাঁচ হাজার টাকা রয়েছে'। তার এরূপ সরল স্বীকারোক্তি শুনে যুবকরা বিস্মিত হলো।

জাফর আলী একজন দরিদ্র কিন্তু সৎ কৃষক। তার একটি গাভী আছে। তিনি দুধ বিক্রি করে কোনো রকমে সংসার চালান। তার সংসারে অভাব অনটন লেগেই থাকে। তাই তার স্ত্রী জামিলা অতিরিক্ত আয়ের জন্য মাঝে মধ্যে দুধের মধ্যে পানি মিশিয়ে এবং ওজনে কম দিয়ে বিক্রি করতে বলেন। কিন্তু তিনি স্ত্রীকে বুঝিয়ে বলেন, 'মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব নয়'।

তাহিরপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার লোক শান্তিতে বসবাস করে। তাদের সুনাম চারদিকে ছড়িয়ে থাকলেও ইদানীং ঐ গ্রামে মদ, জুয়া, চুরিসহ বিভিন্ন প্রকার অন্যায় অশ্লীল কর্মকান্ডের বিস্তার ঘটে। ফলে মাওলানা মুমিনুল ইসলাম এলাকার কতিপয় যুবককে নিয়ে বিভিন্ন সদুপদেশের মাধ্যমে গ্রামবাসীকে সচেতন করেন।

জনাব মামুন একজন সৎ মানুষ। মানুষের সাথে তিনি সর্বদা ভালো ব্যবহার করেন। কেউ তার সাথে চরম দুর্ব্যবহার করলেও তিনি তা হাসিমুখে গ্রহণ করেন। দুঃখ-কষ্ট, বিপদ-আপদে মুষড়ে না পড়ে দৃঢ়তার সাথে তা সহ্য করেন। তার এরূপ আচরণে পরম শত্রুরাও তার বন্ধু হয়ে যায়।