কৃষি উন্নয়নের কর্মসূচি সমূহ
1. সাদেক আলী একজন সাধারণ কৃষক। তিনি গতানুগতিক উৎপাদন পদ্ধতি ব্যবহার করে ফসল উৎপাদন করেন। উৎপাদিত ফসল দিয়ে তিনি পারিবারিক প্রয়োজন পূরণ করে থাকেন। অন্যদিকে হাসান সরকার একজন প্রতিষ্ঠিত কৃষক। তিনি আধুনিক উৎপাদন পদ্ধতি ব্যবহার করে ফসল উৎপাদন করেন। উৎপাদিত ফসল বিক্রয় করে তিনি ভালোই মুনাফা অর্জন করে থাকেন।
কৃষি খামার কী?
"শস্য বহুমুখীকরণ কৃষি উৎপাদনে ঝুঁকি কমায়"-ব্যাখ্যা করো।
সাদেক আলীর উৎপাদনের সাথে সংগতিপূর্ণ কৃষি খামারের স্বরূপ ব্যাখ্যা করো।
সাদেক আলী ও হাসান সরকারের কৃষি খামারের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
গ্রামের এক উদ্যমী কৃষক জামাল চাষাবাদ অব্যাহত রাখার জন্য প্রথম বছর গ্রাম্য মহাজন, আত্মীয়-স্বজনদের নিকট হতে ঋণ নিয়ে চাষাবাদ করলেও পরবর্তী বছর গ্রামীণ ব্যাংক ও কৃষি ব্যাংক হতে তুলনামূলক দীর্ঘ সময় অপেক্ষা করে ঋণ নিয়ে উৎপাদন কাজ চলমান রেখেছে।
বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। পূর্বে সনাতন পদ্ধতিতে চাষাবাদ হলেও বর্তমানে কৃষিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। কৃষি উৎপাদনেও বৈচিত্র্য এসেছে। যার জন্য পূর্বের তুলনায় কৃষকদের বেশি পরিমাণে মূলধন প্রয়োজন হচ্ছে। কিন্তু নানা কারণে কৃষক প্রাতিষ্ঠানিক উৎস থেকে পর্যাপ্ত কৃষি ঋণ সংগ্রহ করতে পারেন। অতিসম্প্রতি সরকার কৃষি ঋণ ও উপকরণ বিতরণ অধিকতর সহজলভ্য করেছে। যার ইতিবাচক প্রভাব কৃষি উৎপাদনে পরিলক্ষিত হচ্ছে।
রাজারামপুর গ্রামে বর্গাচাষি আনু মিঞা অন্যের ৫ বিঘা জমি চাষ করেন। আবাদ মৌসুমে উন্নত বীজ, সার, কীটনাশক ও সেচের ব্যয় নির্বাহের জন্য গ্রাম্য মহাজনের নিকট চড়া সুদে ঋণ গ্রহণ করেন। ইতোপূর্বে আনু মিঞা স্থানীয় ব্যাংকে সহজ শর্তে কৃষি ঋণ গ্রহণের জন্য যোগাযোগ করেন, কিন্তু ঋণদান পদ্ধতির নানা জটিলতার কারণে ঋণ গ্রহণ করতে পারেন নি।
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরবাটা গ্রামের দরিদ্র চাষি নওয়াব আলী পূর্বে তার জমিতে পর্যাপ্ত উৎপাদন হতো না। তাই তিনি চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে জমির ফলন বৃদ্ধির অনেক চেষ্টা করেছেন। কিন্তু সফল হতে পারেননি। তবে বর্তমানে নওয়াব আলীর আর অর্থকষ্ট নাই। তার দুই ছেলে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক। বড় ছেলে আরাফ বাবার জমিতে বছরের বিভিন্ন সময়ে আলু, পটল, ঢেঁড়স, ঝিঙা প্রভৃতি উৎপাদন করে প্রচুর আয় করে। অন্যদিকে ছোট ছেলে জারাফ গরু, ছাগল, হাঁস, মুরগি প্রতিপালন করে। জারাফও দুধ, ডিম, মাংস বিক্রি করে প্রচুর আয় করে। আরাফ ও জারাফের কার্যক্রম দ্বারা চরবাটা গ্রামের জনগণও উপকৃত হচ্ছে।