মাছ ও চিংড়ী সংরক্ষণ
1. সাধন একজন ব্যবসায়ী। কুয়াকাটা বেড়াতে গিয়ে সে দেখতে পেল এঐ এলাকায় কিছু মাছ বাঁশের মাচায় ঝুলানো। এ বিষয়ে সাধন ঐ এলাকাবাসীর নিকট জানতে চাইল। এলাকাবাসী তাকে জানাল বহুদিন ধরে তারা এভাবে মৎস্য সংরক্ষণ করে আসছে। সাধন। বিষয়টি আগ্রহের সাথে জেনে নিল। সাধন এলাকায় ফিরে এল। পরবর্তী বছর তার মৎস্য খামারের ছোট-বড় মাছ বিক্রয়ের পর কিছু দাহ অবিক্রীত রইল। এ সময় তার গত বছর কুয়াকাটায় দেখা মাছ সংরক্ষণের কথা মনে পড়ল এবং অবিক্রীত মাছগুলো উত্ত পদ্ধতিতে। সংরক্ষণ করে আর্থিকভাবে উপকৃত হলো। সাধন ভাবল এভাবে মাছ সংরক্ষণ সহজ ও লাভজনক।
মৎস্য প্রক্রিয়াজাতকরণ কী?
মাছ পচে কেন? ব্যাখ্যা করো।
কুয়াকাটায় সাধনের দেখা পদ্ধতিটি ব্যাখ্যা করো।
এভাবে মাছ সংরক্ষণ বেশ সহজ ও লাভজনক কথাটির যথার্থতা মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

নিয়াজ তার বাবার সাথে মাছের বাজারে এসে বড় একটা বুই মাছ পছন্দ করল। তার বাবা বললেন, এ মাছ কেনা যাবে না। কারণ মাছের গায়ে কোনো লালা নেই এবং এ ধরনের মাছ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি আরো বললেন, মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা দরকার ছিল।
মৎস্য চাষি নেয়াজ এক বিশেষ প্রজাতির মৎস্য চাষ করে বিদেশে রপ্তানি করেন। যাকে হোয়াইট গোল্ড নামে ডাকা হয়। তার খামারে উক্ত প্রজাতি সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়। যার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো গ্লেজিং।
ইকরাম সাহেব তার পুকুরে মাছ চাষের জন্য যথাযথভাবে পুকুর প্রস্তুত করে পোনা মজুদ করলেন। পোনা ছাড়ার পূর্বে তিনি পুকুরে প্লাংকটন তৈরি হয়েছে কিনা তা জানার জন্য একটি পরীক্ষা করলেন। কয়েক মাস পর তিনি মাছের আচরণ দেখে বুঝতে পারলেন যে পুকুরের পানিতে অক্সিজেন কমে গেছে।