পণ্য বিন্যাস
1. সামজাতীয় কার্যসম্পাদনকারী যন্ত্রপাতিগুলো একই স্থানে ধরনের বিন্যাস বলে?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মিসেস পারুলের রাজশাহীতে রেশম সুতা তৈরির কারখানা আছে। এখানে উৎপাদিত সুতার যথেষ্ট সুখ্যাতি আছে। উন্নতমানের এ রেশম সুতা ব্যবহার করে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে তিনি 'সুকন্যা' ব্র্যান্ডের সিল্ক শাড়ি তৈরি করেন। সম্প্রতি তিনি তৈরিকৃত শাড়ি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে শো-রুমের মাধ্যমে বিক্রি শুরু করেন। শো-রুমে শাড়িগুলো চমৎকারভাবে ডিসপ্লে করার কারণে তা সহজেই ক্রেতাদের নজর কাড়তে সক্ষম হয়।
মিস আবৃত্তি একটি মিনি সুগার মিল স্থাপন করেন। তার কারখানায় যে বিন্যাস ব্যবস্থা করেছেন তা নিচে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো-
কাঁচামাল → কর্মক্ষেত্র-১→ কর্মক্ষেত্র-২ →কর্মক্ষেত্র-৩→ কর্মক্ষেত্র-৪→ উৎপাদিত পণ্য।
'দৃশ্যকল্প-১: জনাব ইমন ‘চয়েস বস্ত্র বিতান' নামে কুমিল্লা শহরে একটি বিপণি প্রতিষ্ঠা করেন। তিনি পোশাকগুলো লেডিস, জেন্টস ও চিলড্রেন এ তিন বিভাগে সাজিয়ে রাখেন। তিনি বিপণিটির এক কোণে ক্রেতাদের বসা ও বাচ্চাদের খেলার ব্যবস্থাও করেছেন। প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে সফলতার সাথে ব্যবসায় পরিচালনা করছে । দৃশ্যকল্প-২: জনাব মামুন একটি উৎপাদন প্রতিষ্ঠানের মালিক। কাজ বা বৈশিষ্ট্য অনুযায়ী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও জনশক্তির বিন্যাস করা হয়। একই প্রকৃতির কাজগুলোকে একক জায়গায় স্থাপন করা হয়।
জনাব আরিফ তার কয়েকজন বন্ধু নিয়ে ঢাকার পান্থপথে 'নোঙর' নামে একটি বিপণি প্রতিষ্ঠা করেন। নতুন এই শপে পণ্যগুলোকে পৃথক পৃথক বিভাগে সাজিয়ে রাখা হয়। নির্দিষ্ট বিভাগ থেকে ক্রেতারা পণ্য কেনে। সুন্দর, মনোরম, সুসজ্জিত এই শপটি ক্রেতাদের আকৃষ্ট করে। কিন্তু, ক্রেতার সংখ্যা বাড়তে থাকায় শপটিতে চলাচলের অসুবিধা পরিলক্ষিত হয়। এ কারণে আরিফ নতুন একটি স্থানের অভ্যন্তরে পণ্যদ্রব্যকে মানসম্মত ও কার্যকরভাবে সাজিয়ে রাখার কথা চিন্তা করছেন।