সংজ্ঞার নিয়মাবলি
1. সামিয়া একটি বই পড়ছে। বইটিতে বিভিন্ন প্রাণীর পরিচয়, লেখা আছে। সেখানে হাতি সম্পর্কে বলা হয়েছে, হস্তী হলো প্রচণ্ডমত্ত চতুষ্পদ দেহধারী এক প্রকার আত্মা। বিড়াল সম্পর্কে বলা হয়েছে, বিড়াল হয় কালো রং বিশিষ্ট একটি জীব।
যৌক্তিক সংজ্ঞা কী?
সংজ্ঞার সাথে বর্ণনার সুস্পষ্ট পার্থক্য রয়েছে- ব্যাখ্যা করো।
উদ্দীপকে 'হাতি' সম্পর্কে দেওয়া সংজ্ঞাটিতে কোন নিয়ম লঙ্ঘন করা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে 'বিড়াল' এর সংজ্ঞায়ন যে অনুপপত্তি দোষে দুষ্ট পাঠ্যবইয়ের আলোকে তা বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সাখাওয়াত ও স্বপন ক্লাসে প্রতিদিন পড়া শিখে আসে। একদিন আমিন স্যার যুক্তিরদ্যিার ক্লাসে সাখাওয়াতকে জিজ্ঞেস করেন, "পদ মানে কী?" সাখাওয়াত জবাব দেয়, "যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় হিসেবে ব্যবহৃত শব্দকে পদ বলে।” তখন স্বপন দাঁড়িয়ে বলল, "পদ বলতে সরল-অসরল, জাত্যর্থক অজাত্যর্থক, সাপেক্ষ-নিরপেক্ষ, সার্বিক-বিশেষ ইত্যাদি পদকেই বোঝানো হয়। যুক্তি গঠনের জন্য পদ সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।”

দৃশ্য-১: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।
দৃশ্য-২: শিক্ষক হচ্ছেন তিনি যিনি শিক্ষা দান করেন।
দৃষ্টান্ত-১: উপস্থিত বক্তব্যে মিঠুন বই পড়া সম্পর্কে বলতে গিয়ে বললো, "বই হয় জ্ঞানের উৎস। যতবেশি বই পড়বে ততবেশি জানবে। যারা বই পড়ে তাদের জগৎ-জীবন সম্পর্কে একটি ব্যাপক ধারণা জন্মে।
" দৃষ্টান্ত-২: পিয়াস তার মামার কাছ সূর্য কী জানতে চাইলে মামা বললেন, "সূর্য হয় রবি।"