নাবালক অংশীদার
1.
সালাম ও তার তিন ডাই বোঝাপড়ার ভিত্তিতে বেঙ্গল ফার্নিচার নামক আসবাবপত্রের দোকান গড়ে তোলেন। ভালো ডিজাইন ও সুলভ মূল্যের কারণে প্রতিষ্ঠানটির পণ্য ক্রেতাদের মধ্যে গ্রহণযোগ্যতা পায়। ফলে প্রতিষ্ঠানটি অল্প দিনে সুনাম অর্জন করে। তিন বছর পর সালামের বড় ভাই মারা গেলে তার ১৬ বছর বয়সি ছেলে রফিককে ব্যবসার দেখাশুনার সুযোগ দেওয়া হয়। ব্যবসায় সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটি ৫০ লক্ষ টাকা একটি ব্যাংক থেকে ঋণ নেয়।
অসীম দায় কী?
পরিবর্তনশীল চাহিদাবিশিষ্ট পণ্যের ক্ষেত্রে কোন ব্যবসায় সংগঠন উপযোগী? ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে প্রতিষ্ঠানে গৃহীত ব্যাংক ঋণ পরিশোধের ক্ষেত্রে রফিকের দায় মূল্যায়ন কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নাবালক অংশীদারি আইনের কত ধারায় প্রতিষ্ঠানের হিসাব দেখা ও নকল করতে পারে?
শফিক, আসিফ ও সালাম তিন বন্ধু সমানভাবে নয় লক্ষ টাকা পুঁজি নিয়ে সমঝোতার মাধ্যমে ব্যবসায় পরিচালনা করেন। আসিফ মারা যাওয়ায় তার ১৫ বছরের ছেলে হাবিবকে অংশীদার হিসাবে গ্রহণ করেন। দুই বছর পর ব্যবসায়টির দশ লক্ষ টাকা দেনা রেখে বিলোপসাধন ঘটে।
সুমন, শাহীন ও সাজ্জাদ তিন বন্ধু সমঝোতার মাধ্যমে বেশ কয়েক বৎসর একটি ব্যবসায় পরিচালনা করছেন। বন্ধু সুমন হঠাৎ মারা যাওয়ায়, ব্যবসায়টি পরিচালনার ব্যাপারে তারা চিন্তিত। সুমনের ষোলো বছরের ছেলে সাজীদকে পাওনা পরিশোধ না করে তারা তাকে ব্যবসায়ে রাখার সিদ্ধান্ত নেয়।
ফারজানা ও তার তিন বোন বোঝাপড়ার ভিত্তিতে জোকস নামক বুটিক হাউস গড়ে তোলেন। ভালো ডিজাইন ও সুলভ মূল্যের কারণে প্রতিষ্ঠানটির পণ্য ক্রেতাদের মধ্যে গ্রহণযোগ্যতা পায়। ফলে প্রতিষ্ঠানটি অল্পদিনে প্রচুর মুনাফা অর্জন করে। ৪ বছর পর ফারজানার বড় বোন মারা গেলে তার ১৬ বছর বয়সী ছেলে তৌকিরকে ব্যবসায় দেখাশোনার সুযোগ দেয়। ব্যবসায় সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটি ৫০ লক্ষ টাকা ওয়ান ব্যাংক হতে ঋণ নেয়।