অংশীদারদের প্রকারভেদ ও যোগ্যতা
1.
সালাম, রফিক ও শফিক একত্রে সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় গড়ে তোলেন। সালাম মূলধন সরবরাহ করে এবং ব্যবসায় পরিচালনায় অংশ নেয়। কিন্তু রফিক মূলধন না দিয়ে নিজে সক্রিয়ভাবে নিয়োজিত থাকে। শফিক চুক্তির শর্ত অনুযায়ী শুধুমাত্র বিনিয়োগকৃত মূলধনের দায় বহনে বাধ্য থাকবে। পাঁচ বছর পরে সালাম দেউলিয়া ঘোষিত হলে ব্যবসায়টি বন্ধ হয়ে যায়।
নামমাত্র অংশীদার কাকে বলে?
অংশীদারি ব্যবসায়ের দায় অসীম কেন?
উদ্দীপকের শফিককে কোন ধরনের অংশীদার বলা যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের সালাম দেউলিয়া ঘোষিত হওয়ায় ব্যবসায়টি কোন ধরনের বিলোপসাধন ঘটবে? মতামত বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রনি, জনি ও তাদের আরও ৫ বন্ধু মিলে সমঝোতার ভিত্তিতে একটি কম্পিউটার ব্যবসায় শুরু করলেন। সুমি কম্পিউটার বিষয়ক জ্ঞানে পারদর্শী। সে কারণে এ ব্যবসায়ে তাকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু সুমি কোনো মূলধন সরবরাহ করেনি। হঠাৎ রনি পাগল হয়ে গেলে তাদের ব্যবসায়টি জটিলতার সম্মুখীন হয়।
রফিক, শফিক ও করিম একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য। রফিক ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন ও পরিচালনায় অংশ নেন। শফিক মূলধন বিনিয়োগ করেন কিন্তু পরিচালনায় অংশ নেন না। করিম মূলধন বিনিয়োগ করেন না আবার পরিচালনায়ও অংশ নেন না। তবে ব্যবসায়ে তার যথেষ্ট সুনাম আছে। হঠাৎ রফিক মস্তিষ্কবিকৃতির' কারণে কর্তব্য পালনে স্থায়ীভাবে অসমর্থ হন।
রাজিব, রনি ও রাসেল নামের তিন বন্ধু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কাচ্চি হাউজ' নামে একটি খাবার হোটেল চালু করেন। রাসেল কোনো মূলধন সরবরাহ করেনি। তবে তিনি ব্যবসায়ের সকল কাজ সম্পাদন করেন। সম্প্রতি মুনাফা বন্টন নিয়ে রাসেলের সাথে অন্য বন্ধুদের মতবিরোধ দেখা দেয়। এরপর রাসেল এ ব্যবসায়ে সদস্য হিসেবে থাকবে না বলে লিখিতভাবে জানিয়ে দেয়।
ফাহিম, নাদিম ও জাহিন ৩ জন মিলে সমঝোতার ভিত্তিতে একটি ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করেন। নাদিমের দায় সরবরাহকৃত মূলধনের দ্বারা সীমিত হবে এই শর্তে তিনি মূলধন সরবরাহ করেন। পরবর্তীতে ফাহিমের মস্তিষ্ক বিকৃতির কারণে কর্তব্য পালনে অসমর্থ হওয়ায় মি. আবিদকে কেবলমাত্র তার দক্ষতা ও শ্রম বিনিয়োগের শর্তে অংশীদার হিসেবে নেওয়ার চুক্তি সম্পাদন করলেন।