সমহারে,অবহারে,অধিহারে শেয়ার ইস্যু
1. সিয়াম কোম্পানি লি. এর প্রতিটি ১০ টাকা মূল্যের ২,০০,০০০ শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি ৫০,০০০ শেয়ার জনসাধারণের কাছে বিক্রয়ের জন্য ইস্যু করে। ৫৫,০০০ শেয়ারের আবেদন পাওয়া যায়। অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত. দেওয়া হয়। এছাড়া কোম্পানি ২০,০০০ শেয়ার সমমূল্যে ইস্যু করে বাহার লি. হতে একটি মেশিন ক্রয় করে। অবলেখকের দস্তুরি শেয়ার প্রতি ১.০০ টাকা এবং প্রতি শেয়ার ০.৫০ টাকা হারে ব্যাংক চার্জ ধার্য করা হয়।
অবলেখকের দস্তুবি ও ব্যাংক চার্জ এর পরিমাণ নির্ণয় করো।
প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নদী লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ১,২০,০০০ শেয়ারে বিভক্ত ১২,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি এর ১,০০,০০০ শেয়ার ২ টাকা অধিহারে ইস্যু করে ১,২০,০০০ শেয়ারের আবেদন পত্র পেল। ইস্যুকৃত শেয়ার যথাসময়ে বিলি করা হল এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেয়া হল।
আলফা কোম্পানি লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ২০,০০০ শেয়ারে বিভক্ত মোট ২,০০,০০০ টাকা মূলধনসহ নিবন্ধিত হলো। কোম্পানি ১০,০০০ শেয়ার ১ টাকা অবহারে বিক্রির উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে। তার মধ্যে ৮,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল।
যমুনা কোম্পানি লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ারে বিভক্ত মোট ১,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। কোম্পানি এর ৭,০০০ শেয়ার ১০% অধিহারে ইস্যুর উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার করে। কোম্পানি মোট ৮,০০০ শেয়ারের আবেদন পায়। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বিলি করে এবং অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত প্রদান করে। কোম্পানি অবলেখকের কমিশন বাবদ শেয়ার প্রতি ০.৩০ টাকা প্রদান করে।
মাহদি কোম্পানি লিঃ প্রতিটি ১০ টাকা মূল্যের ৪,০০,০০০ শেয়ারে বিভক্ত ৪০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। কোম্পানি অনুমোদিত শেয়ারের ৮০% শেয়ার প্রতি শেয়ার ১০% অধিহারে বিক্রয়ের জন্য আবেদনপত্র আহ্বান করে। জনসাধারণের নিকট হতে ৩,৫০,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল। কোম্পানি যথারীতি ইস্যুকৃত সমস্ত শেয়ার বিলি করল। অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্যে ফেরত দেওয়া হলো। কোম্পানি শেয়ার প্রতি ০.২৫ টাকা করে ব্যাংক চার্জ প্রদান করে।