মেট্রিক্স সংগঠন
1.
সিরাজ গ্রুপ অব কোম্পানি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির অন্যতম। বৈশিষ্ট্য হলো কতৃত্ব ও ক্ষমতা সর্বোচ্চ পর্যায় থেকে ধারাবাহিকভাবে নিচের দিকে ধাবিত হয়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বিশেষজ্ঞ না হওয়ায় কাঙ্ক্ষিত ও গুণগত মানের পণ্য উৎপাদন করা সম্ভব হচ্ছে না। এজন্য প্রতিষ্ঠানটি উৎপাদন ও বিক্রয় বাড়াতে কার্থিক ও পণ্যভিত্তিক দুই ধরনের ব্যবস্থাপক নিয়োগ দেয়।
সংগঠন কী?
কমিটি সাধারণত অস্থায়ী প্রকৃতির সংগঠন'- ব্যাখ্যা কর।
সিরাজ গ্রুপ অব কোম্পানিতে কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান ছিল? ব্যাখ্যা কর।
তুমি কি মনে কর সাংগঠনিক কাঠামো পরিবর্তনের ফলে কোম্পানিটি সফলতা পাবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব রায়হান কবির নতুন একটি বৃহদায়তন প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছেন। তার প্রতিষ্ঠানে ঔষধ, প্রসাধন ও খাদ্যসামগ্রী উৎপাদিত হবে। তিনি প্রতিটি দ্রব্যের জন্য পৃথক ব্যবস্থাপক এবং প্রতিটি কাজের জন্য পৃথক ব্যবস্থাপক নিয়েগের চিন্তা করছেন। তিনি সংগঠন কাঠামো তৈরিতে আরও বিশেষভাবে চিন্তা করছেন যে, প্রতিজন নির্বাহীর অধীনে অধস্তনদের সংখ্যা যেন যথাযথ হয়। এর ফলে তিনি সাফল্য লাভের আশা করছেন।

SBL একটি ডেভেলপার প্রতিষ্ঠান। দক্ষতার সাথে মানসম্মত কাজ করায় এর ব্যবসায়িক পরিধি যথেষ্ট বেড়েছে। ঢাকার বিভিন্ন জায়গায় এর ১০টি বিল্ডিং নির্মাণের কাজ চলছে। প্রতিটি বিল্ডিং তৈরির কাজকে একেকটি প্রকল্প ধরে বিল্ডিংগুলোর জন্য একেকজন প্রকল্প ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হয়েছে। আবার প্রতিষ্ঠানের সাধারণ ব্যবস্থাপকীয় কাজকে উৎপাদন, বিক্রয়, অর্থ ও হিসাব ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপকদের সমন্বয়হীনতার কারণে মূল লক্ষ্য অর্জনে সমস্যা দেখা দিচ্ছে।
সম্প্রতি PQ লি. ১০০০ জন শ্রমিক-কর্মী নিয়োগ দিয়ে দক্ষ করে গড়ে তোলে। কারণ PQ লি. তাদের প্রোডাকশন লাইনে তিনটি নতুন পণ্য সংযোজন করেছে। এজন্য প্রতিষ্ঠানটি পণ্য A, B ও C নামে তিনটি প্রজেক্ট খোলে। কোম্পানির মহাব্যবস্থাপক এজন্য সংগঠন কাঠামোতে পরিবর্তন আনেন। এক্ষেত্রে একদিকে কার্যিক ব্যবস্থাপক ও অন্যদিকে প্রজেক্ট ব্যবস্থাপক থাকে। বর্তমান সংগঠন কাঠামোতে PQ লি. বেশি স্বচ্ছন্দের সাথে কাজ পরিচালনা করছে।