পরিকল্পনার বৈশিষ্ট্য ও উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য
1. সুইট হোম লি, একটি ডেভেলপার কোম্পানি। কোম্পাটি একেকটি প্রকল্পের অন্য একেকটি পরিকল্পনা গ্রহণ করে। নির্মাণ শেষে পরিকল্পনার সমাপ্তি ঘটে। সম্প্রতি নতুন একটি প্রকল্প ২০ তলা বিল্ডিং নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে এবং এর নকশা সি. ডি. এতে জমা দেয়া হয়। জায়গার পরিমাণ, মূল রাস্তা থেকে জায়গার দূরত্ব, রাস্তার প্রশস্ততা ইত্যাদি বিষয় বিবেচনা করে সর্বোচ্চ ১৫ তলার বেশি নির্মাণ করা অবাস্তব ও ত্রুটিপূর্ণ হবে বলে সি. ডি এ প্রকল্প পরিকল্পনাটি বাতিল করে দেয়। পরবর্তীতে সুইটস হোম লি. ১৫ তলা বিল্ডিং নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে এবং সি. ডি, এ পরিকল্পনাটি অনুমোদন দেয়।
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কোনটি?
পরিকল্পনা ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি"- ব্যাখ্যা করো।
'সুইট হোম লি.'-এর গৃহীত পরিকল্পনাগুলো প্রকৃতিভেদে কোন ধরনের পরিকল্পনা? ব্যাখ্যা করো
পরিকল্পনার যে বৈশিষ্ট্যের কারণে 'সুইট হোম লি.-এর প্রকল্পটি সিডিএ'র অনুমোদন পায় তার যৌক্তিকতা মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
হাসিব করপোরেশন একটি ঐতিহ্যবাহী ব্যবসায় প্রতিষ্ঠান । তারা সবসময় নগদে পণ্য বিক্রি করে থাকে। সম্প্রতি তারা ধারেও পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে আগামী ১ বছরের জন্য ধারে বিক্রি সংক্রান্ত পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের সবস্তরে নির্দেশ দেওয়া হলো। ১ বছরের মধ্যে নতুন পরিকল্পনায় সফলতা না এলে শুধু নগদ বিক্রি কাজ পরিচালনা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো ।
জনাব সাদিক ভবিষ্যৎ পরিস্থিতি চিন্তা না করে সিলেট শহরে একটি জুস কারখানা স্থাপন করেন। সিলেটে আম উৎপন্ন হয় না, জুস তৈরির কাঁচামাল রাজশাহী অঞ্চল থেকে এনে জুস উৎপাদনে ব্যাপক খরচ পড়ায় তিনি লোকসানের সম্মুখীন হন। তাই তিনি ভবিষ্যতে কারখানাটি রাজশাহীতে স্থানান্তরের জন্য সার্বিক পরিকল্পনার পরিবর্তন আনেন। আশা করছেন এবার তিনি সফল হবেন।