কৃষি পণ্যের বিপণন
1. সুজনের পিতা একজন প্রান্তিক কৃষক। সুজন এমএ পাস করে চাকরির পিছনে না ঘুরে অন্যের জমি বর্গা নিয়ে পেয়ারার চাষ করে। এজন্য সে এনজিও থেকে ঋণ নিল। কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়ায় সুজনের পেয়ারার ফলনও খুব ভালো হলো। কিন্তু অধিক পরিবহন ব্যয়, বাজার তথ্যের অভাব, দালাল-ফড়িয়া, সংরক্ষণের অভাব ইত্যাদি সমস্যার কারণে সে পেয়ারার ন্যায্য মূল্য পেলন না।
কৃষি ঋণ কী?
কৃষি কি জাতীয় উন্নয়নে সহায়ক?
উদ্দীপকের আলোকে কৃষিপণ্য বাজারজাতকরণে কৃষকেরা কী ধরনের সমস্যার সম্মুখীন হন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে কৃষিপণ্য বিপণনের সমস্যা সমাধানে সরকারের কী কী পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে তুমি মনে করো?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রাহাত তার জমিতে আলু চাষ করে। এতে ফলন ভালো হয়। কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, দুর্বল বাজার কাঠামোসহ বিভিন্ন সমস্যার কারণে নামমাত্র মূল্যে গ্রামীণ প্রাথমিক বাজারে আলু বিক্রি করতে সে বাধ্য হয়। ন্যায্যমূল্য না পাওয়ায় সে আলু চাষে নিরুৎসাহী হয়ে পড়ে। তাই কৃষির উন্নয়নে বর্তমান সরকার গুদামঘর নির্মাণ এবং স্বল্প সুদে ঋণদানসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

এরশাদ তার জমিতে আলু চাষ করে। এতে ফলনও ভালো হয়। কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, দুর্বল বাজার কাঠামোসহ বিভিন্ন সমস্যার কারণে নামমাত্র মূল্যে গ্রামীণ প্রাথমিক বাজারে আলু বিক্রি করতে সে বাধ্য হয়। ন্যায্যমূল্য না পাওয়ায় সে আলু চাষে নিরুৎসাহী হয়ে পড়ে। কৃষির উন্নয়নে বর্তমান সরকার গুদাম ঘর নির্মাণ এবং স্বল্প সুদে ঋণদানসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
বর্তমান বাজার ব্যবস্থায় কৃষক তার পণ্য মধ্যস্বত্বভোগীদের খপ্পরে পড়ে খুব নিম্ন মূল্যে বিক্রয় করতে বাধ্য হয়। অথচ ঐ পণ্যটি কয়েকজন মধ্যস্বত্বভোগীর হাত ঘুরে খুচরা বাজারে যখন আসে তখন একজন ভোক্তা ক্ষেত্রবিশেষে কয়েকগুণ বেশি দামে ক্রয় করতে বাধ্য হয়। পচনশীল ফল- ফসল, মৌসুমি সবজি এর অন্যতম উদাহরণ। এসব বৈরী ব্যবস্থা আমাদের বাজার ব্যবস্থায় বিদ্যমান। ফলে কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়।