ধর্মপথ ও আদর্শ জীবন
1. সুধীর বাবু একজন চাকরিজীবী। তার দুই ছেলে-মেয়ে পড়াশোনা করে। তিনি খুব অতিথিপরায়ণ। বাড়িতে কোনো অতিথি আসলে তাকে না খেয়ে যেতে দেন না। অন্যদিকে রাখাল বাবু সংসারের সবকিছু ত্যাগ করে আশ্রয়হীন অবস্থায় বিভিন্ন মন্দিরে মন্দিরে অবস্থান করেন। তিনি সারাক্ষণ ঈশ্বর চিন্তায় নিজেকে ব্যস্ত রাখেন। লোকালয় থেকে তিনি যে খাবার সংগ্রহ করেন তাই খেয়েই কোনো মতে বেঁচে থাকেন।
অবতারবাদ কী?
একেশ্বরবাদ বলতে কী বোঝায়?
উদ্দীপকে সুধীর বাবুর কর্মকান্ডের সাথে পাঠ্যবইয়ের কোন আশ্রমের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
রাখাল বাবুর পালনকৃত আশ্রমটি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আরতি দেবী খুবই ধর্মপরায়ণা। তিনি ভক্তির মাধ্যমে ভগবানের উপাসনা করেন। তার গভীর বিশ্বাস, ভক্তিসহকারে ভগবানকে ডাকলে তিনি ভক্তকে দেখা দেন এবং তার মঙ্গল করেন। অন্যদিকে, বিমল বাবু ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে জানতে চান। তিনি অনুভব করেন, বিশ্বের সকল প্রাণীর মধ্যে একই চেতনা বিরাজমান। এই চেতনাই হচ্ছে জীবাত্মা বা পরমাত্মার অংশ।
গোপাল ছাত্রজীবন থেকেই মেধাবী। তিনি শিক্ষা গ্রহণের পাশাপাশি মানুষের চিরমুক্তি লাভের কথা ভাবতে থাকেন। তিনি বর্ণভেদ প্রথা দূর করে এক হরিনামে মোতে থাকার আহ্বান জানান। হরিনামই জগতের কল্যাণ, শান্তি, সমৃদ্ধি করতে সমর্থ হয়। অপরদিকে অনিক নামে এক মহামনীষী পাবনা জেলায় জন্মগ্রহণ করেন তিনিও পড়াশোনা অবস্থায় মানুষকে কীভাবে সাহায্য করা যায় এবং ধর্মীয় পথে আনা যায় তা নিয়ে ভাবতে থাকেন। অবশেষে তার ভাবনা সার্থক হয় এবং একটি নতুন ধর্মীয় পথ প্রতিষ্ঠা করেন। এখনও হাজার হাজার মানুষ সে পথের অনুসারী।
বিজয় বাবু ন্যায়পরায়ণ ব্যক্তি। সন্তানদের উপযুক্ত করে তোলার জন্য প্রয়োজনীয় সব কাজ করেন। বাবা-মায়ের ভরণ-পোষণ, অতিথি সেবাসহ সংসারের যাবতীয় কর্তব্য পালন করেন। কমল বাবু শেষ জীবনে সংসারের সকল মায়া ত্যাগ করে নির্জনে বসবাস করেন। মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ান। খাবারের জন্য লোকালয়ে গিয়ে খাবার সংগ্রহ করেন। সবসময় ঈশ্বর সাধনায় মগ্ন থাকেন।
সুজন ও ধীমান দুই ভাই। তারা ছোটবেলা থেকেই বিভিন্ন গুরুর কাছে শিক্ষা লাভ করেন। সুজন কোনো দেব-দেবীর উপাসনা না করে এক ঈশ্বর সাধনায় নিজেকে নিমগ্ন রাখেন। অপরপক্ষে ধীমান বাবু সাংসারিক সকল কামনা-বাসনা, আসক্তি ত্যাগ করে ঈশ্বর সাধনায় বেরিয়ে পড়েন। তিনি দেশ-বিদেশে ঘুরে-ঘুরে ভগবানের নাম বিতরণ করেন।