পরিবহন, গুদামজাতকরণ,প্রমিতকরণ, পর্যায়িতকরণ
1.
সুমন এন্টারপ্রাইজের মালিক সুমন কাওরান বাজারের একজন পাইকারি ব্যবসায়ী। তিনি বিভিন্ন এলাকা থেকে চাল সংগ্রহ করে গুণগত মান অনুযায়ী আলাদা করেন। পরবর্তীতে উক্ত মানের ভিত্তিতে চাল বিভিন্ন পরিমাণের প্যাকেটজাত করে বিক্রয় করেন। এতে ক্রেতা সাধারণত তাদের সামর্থ্য অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে। তিনি ব্যবসায়িকভাবে সফল হন।
মোড়কীকরণ কী?
"ক্রয়ের মাধ্যমে মালিকানা পরিবর্তন হয়"- ব্যাখ্যা কর।
সুমনের প্রাথমিক পর্যায়ের কাজটি বিপণনয়ের ভাষায় কি বলা যায়? ব্যাখ্যা কর।
"সুমন এন্টারপ্রাইজের সফলতার জন্য পর্যায়িতকরণ মুখ্য ভূমিকা পালন করে"- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. জমির নিজস্ব ২০ বিঘা জমিতে উৎপাদিত বাঁধাকপি ঢাকার কাওরান বাজারে বিক্রি করেন। তিনি বিভিন্ন আকারের বাঁধাকপি আলাদা করে বিক্রি করেন। এছাড়াও তিনি প্রতিটি কপিকে মোটা কাগজের আবরণে আবদ্ধ করেন। এগুলো অভিজাত এলাকার শপিং সেন্টারে বেশি মূল্যে বিক্রি করেন। ফলে জমিরের বাঁধাকপি সুখ্যাতি অর্জন করেছে।
সিকো ইলেকট্রনিক্স’ বিভিনড়ব ধরনের ইলেকট্রিক সামগ্রী উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান। এটি গাজীপুরে অবস্থিত। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্য নিজস্ব ব্যবস্থায় সারাদেশের বিভিনড়ব ব্যবসায়ীর নিকট সরবরাহ করে থাকে। পণ্য বিক্রয়ের সময় প্রতিষ্ঠানটি ৩ (তিন) বছরের গ্যারান্টি ও ১০ (দশ) বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে। ভোক্তারা এই প্রতিষ্ঠানের পণ্য ব্যবহার করে খুবই সন্তুষ্ট। ফলে প্রতিষ্ঠানের বিক্রয় দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
"পদ্মা শাড়ি ঘর "রাজশাহীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র সাহেব বাজারে অবস্থিত। প্রতিষ্ঠানটি ঢাকা ও চট্টগ্রাম থেকে বিভিন্ন ধরনের কাতান, বেনারসি, জামদানি ও সিল্ক শাড়ি শোরুমে নিয়ে আসেন। প্রতিষ্ঠানটি শাড়ির গুণগত মান ও মূল্য অনুযায়ী পৃথক পৃথক শাড়িতে প্রদর্শন করেন। ফলে বিভিন্ন শ্রেণীর ক্রেতারা পছন্দ ও সামর্থ্য অনুযায়ী শাড়ীর ক্রয় করতে পারেন। প্রতিষ্ঠানটি মনে করেন "ক্রেতা সন্তুষ্টির ব্যবসায়ের সাফল্যের মূল চাবিকাঠি"।
মি. রমেশ নাটোর শহরের একজন মাছ ব্যবসায়ী। ইলিশের মৌসুমে তিনি বরিশাল থেকে এক সাথে অনেক পরিমাণ ইলিশ মাছ কেনেন। এগুলো তার দোকানে এনে বিভিন্ন গ্রেডে (যেমন বড়, মাঝারি, ছোট আকারে) ভাগ করে বিক্রি করেন। ফলে ভোক্তারা সহজেই পছন্দমতো ইলিশ মাছ কিনতে পারে। কিন্তু মৌসুমে ইলিশের দাম কম থাকে। তাই তিনি কিছু পরিমাণ মাছ ভবিষ্যতে বিক্রির জন্য সংরক্ষণ করেন। বছরের অন্যান্য সময় যেমন: পহেলা বৈশাখ, ঈদ ও কোরবানিতে সেগুলো চড়াদামে বিক্রি করেন। এভাবে মি. রমেশ আর্থিকভাবে যথেষ্ট লাভবান হন।