আল কোরআনের অবতরণ
1.
সুমন ও মনির দুজনই এক এলাকার বাসিন্দা। সুমন বলল, পৃথিবীতে এমন একজন শাসক ছিলেন যিনি তার সৈন্য বাহিনী নিয়ে সাগরে ডুবে মারা যান। অপরদিকে, মনির বলল, ওই শাসকের বাড়িতেই একজন প্রসিদ্ধ রাসুল শিশুকালে লালিত পালিত হয়েছিলেন।
ইসলামের স্তম্ভ কয়টি?
‘আল-কুরআন সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ'- ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত সুমন কোন শাসকের প্রতি ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর ।
উদ্দীপকে বর্ণিত মনিরের বক্তব্যে যে রাসুলের প্রতি ইঙ্গিত করা হয়েছে তাঁর কর্মকাণ্ড সূরা আল-বাকারার আলোকে বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ড. মাসুদ আল মাহদি স্যার ইসলাম শিক্ষার ক্লাসে আল কুরআনের সুরা পরিচিতি বলার জন্য শিক্ষার্থীদের নিয়ে দুটি ভাগে বিভক্ত করেন।
গ্রুপ: ক | গ্রুপ: খ |
আকারে ছোটো | আকারে বড় |
শব্দগুলো দুর্বোধ্য | শব্দগুলো সহজ |
তাওহিদ ও রিসালাতের গুরুত্ব | ইবাদতের গুরুত্ব |
হে লোক সকল বলে সম্মোধন | হে মুমিন/মুনাফিক বলে সম্মোধন |
জনাব রাশেদ ও সুমন দু জন ব্যবসায়ী। রাশেদ সদালাপী মানুষ। তিনি অদৃশ্যে বিশ্বাস করেন, নামায প্রতিষ্ঠা করেন ও যাকাত দেন। তিনি গভীরভাবে বিশ্বাস করেন জীবন-মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তায়ালা। অপরপক্ষে সুমন ব্যবসার ক্ষেত্রে ওজনে কম দেন। দ্রব্যে ভেজাল মিশিয়ে বিক্রি করেন। এলাকার মানুষের মাঝে বিশৃঙ্খলা ও প্রতিকূল পরিবেশ সৃষ্টির জন্য লোকজনকে প্রভাবিত করেন।
পবিত্র কুরআনে পূর্ববর্তী জাতিদের নানা ইতিহাস বর্ণনা করা হয়েছে। এতে এমন একটি জাতির কথা বলা হয়েছে যারা অসংখ্য নবীর সান্নিধ্য লাভ করলেও বার বার কুফরি করেছে। তারা অনেক নিয়ামত লাভ করলেও তার শোকরিয়া আদায় করেনি। বিশেষত একজন নবীর কিছুদিনের অনুপস্থিতির সুযোগে তারা গো-বৎস পুজা শুরু করেছিল।
জনাব সফিক ও রফিক চাচাত ভাই। সফিক আল-কুরআনের বিধান মোতাবেক জীবন পরিচালনা করে না। পার্থিব জীবনের সুখ-শান্তি ও সফলতাই তার জীবনের মূল লক্ষ্য। দু'জনের সাক্ষাতে একপর্যায়ে সফিক তার নিজের জীবনের হতাশার কথা ব্যক্ত করে। পক্ষান্তরে রফিক আল-কুরআনের বিধান মোতাবেক সৎ জীবন যাপন করে। দু'জনের আলাপচারিতায় রফিক সফিককে বলল, আল-কুরআনের বিভিন্ন সুরায় মানব জীবনের সকল বিষয়ের বর্ণনা করা হয়েছে, এমনকি গাভীর বিষয়েও আলোচনা হয়েছে।