সমহারে,অবহারে,অধিহারে শেয়ার ইস্যু
1. সুমন লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ১,৫০,০০০ শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি ৮০,০০০ শেয়ার বিক্রয়ের জন্য ইস্যু করে। ৭৫,০০০ শেয়ারের আবেদন পাওয়া যায়। অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হয়। এ ছাড়া কোম্পানি ২৫,০০০ শেয়ার সমমূল্যে ইস্যু করে একটি মেশিন ক্রয় করে। অবলেখকের দস্তুরি শেয়ার প্রতি ০.৭৫ টাকা এবং শেয়ার প্রতি ০.৪৫ টাকা হারে ব্যাংক চার্জ ধার্য করা হয়।
অবলেখকের দস্তুরি ও ব্যাংক চার্জ এর পরিমাণ নির্ণয় কর।
প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নদী লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ১,২০,০০০ শেয়ারে বিভক্ত ১২,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি এর ১,০০,০০০ শেয়ার ২ টাকা অধিহারে ইস্যু করে ১,২০,০০০ শেয়ারের আবেদন পত্র পেল। ইস্যুকৃত শেয়ার যথাসময়ে বিলি করা হল এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেয়া হল।
মাহদি কোম্পানি লিঃ প্রতিটি ১০ টাকা মূল্যের ৪,০০,০০০ শেয়ারে বিভক্ত ৪০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। কোম্পানি অনুমোদিত শেয়ারের ৮০% শেয়ার প্রতি শেয়ার ১০% অধিহারে বিক্রয়ের জন্য আবেদনপত্র আহ্বান করে। জনসাধারণের নিকট হতে ৩,৫০,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল। কোম্পানি যথারীতি ইস্যুকৃত সমস্ত শেয়ার বিলি করল। অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্যে ফেরত দেওয়া হলো। কোম্পানি শেয়ার প্রতি ০.২৫ টাকা করে ব্যাংক চার্জ প্রদান করে।
অরিন লিমিডেট প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ৫,০০,০০০ শেয়ারে বিভক্ত মোট ৫০,০০,০০০ টাকার মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি নিবন্ধিত শেয়ারের ৮০% শেয়ার জনসাধারণের নিকট বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। জনসাধারণ ইস্যুকৃত শেয়ারের চেয়ে ২০% বেশি শেয়ারের জন্য আবেদন করে। কোম্পানি ইস্যুকৃত সকল শেয়ার বিলি করে এবং অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেয় এবং অবলেখককে ২% কমিশন প্রদান করে।
রূপসা কোম্পানি লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত মোট ১০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। কোম্পানি এর ৯০% শেয়ার ২০% অধিহারে বাজারে বিক্রি করার জন্য বিবরণপত্র প্রচার করে। ইস্যুকৃত শেয়ারের ১০% বেশি শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেল। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো।