বাণিজ্যিক ব্যাংকের মৌলিক বিষয়বস্তু
1. সুরমা ব্যাংক লি. ও পদ্মা ব্যাংক লি. দুটি প্রগতিশীল বাণিজ্যিক ব্যাংক। ব্যাংক দুটি সর্বদা জনগণকে সঞ্চয়ে উৎসাহ প্রদান করে। পাশাপাশি চেক উপস্থাপন মাত্রই দ্রুত নিষ্পত্তি করে। তাছাড়া ব্যাংক দুটি গ্রাহকদের পাওনা আদায়, দেনা পরিশোধ, বিনিময় বিলে স্বীকৃতিদান ও অবলেখনসহ বহুবিধ কার্যাবলি সম্পাদন করে। সুরমা ব্যাংক লি. গ্রাহকদের যে কোনো প্রান্ত থেকে অর্থ জমা ও লেনদেনের সুবিধা প্রদান করে। সুরমা ব্যাংক লি. সম্প্রতি দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তি ও বৃক্ষরোপণ কার্যক্রম চালু করেছে।
তারল্য কী?
বাণিজ্যিক ব্যাংকের মুনাফা নীতিটি ব্যাখ্যা করো।
উদ্দীপকে ব্যাংক দুটির বিনিময় বিলে স্বীকৃতি ও অবলেখন কোন ধরনের কার্যাবলি? ব্যাখ্যা করো।
সুরমা ব্যাংক লি.-এর কার্যাবলি উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
স্টার ব্যাংক লিঃ স্বল্প সুদে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে ও অধিক সুদে স্বল্পমেয়াদি ঋণ বিতরণ করে। ব্যাংকটির মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। স্টার ব্যাংকের একজন গ্রাহক জনাব রিয়াজ নিয়মিত লেনদেন করে থাকেন। ব্যাংক কর্তৃপক্ষ অনুমতি ছাড়া জনাব রিয়াজের হিসাবের তথ্য তার এক আত্মীয়কে জানিয়ে দেয়। এর ফলে জনাব রিয়াজ ক্ষিপ্ত হয়ে তার ব্যাংক হিসাব বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।
মিস মোনালিসা মোহনা ব্যাংকের সিলেট শাখার একজন গ্রাহক। তার ছেলে ঢাকায় একটি কলেজে লেখাপড়া করছে। বিশেষ প্রয়োজনে হঠাৎ তার ছেলের জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন পড়ে। একদিনের মধ্যে সিলেট শাখা থেকে ঢাকার শাখায় টাকা পাঠানোর জন্য তিনি মোহনা ব্যাংকের শরণাপন্ন হন। ব্যাংক প্রায় সাথে সাথেই তার লেনদেনটি সম্পন্ন করে দেয়।