অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ
1. সুশান্তা, জাকির, সাহেদ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি গৃহনির্মাণ ফার্ম গঠন করেন। উক্ত ফার্মে তারা প্রকৌশলী আকতারের সুনাম ব্যবহার করার জন্য তাকে অংশীদার হিসেবে গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী তিনি উক্ত ব্যবসায়ে মূলধন, শ্রম বা দক্ষতা কিছুই বিনিয়োগ করেন না। কিন্তু মুনাফা ভোগ করেন। এক বছর পরে জাকির দুর্ঘটনায় মৃত্যবরণ করলে তার পনেরো বছরের সন্তান রাহাতকে সুযোগ সুবিধা প্রদানের জন্য তারা অংশীদার হিসেবে গ্রহণ করেন। পরবর্তী দুই বছরের মধ্যে প্রতিষ্ঠানটির ছয় লক্ষ টাকা দায় সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের সম্পদ ও মূলধনসহ মোট দুই লক্ষ টাকা দায় মিটানো সম্ভব। অবশিষ্ট দায় মিটানোর জন্য সুশান্তা ও সাহেদ এক লক্ষ টাকা করে দুই লক্ষ টাকা প্রদান করে এবং আকতার ও রাহাতকে এক লক্ষ টাকা করে প্রদান করার জন্য চিঠি দেওয়া হয়।
চুক্তিপত্র কী?
একজন নাবালক কী অংশীদার হতে পারে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়- ব্যাখ্যা করো।
উদ্দীপকে দায় মিটানোর জন্য আকতার ও রাহাতকে প্রদত্ত চিঠির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
"ক", "খ", "গ" এবং "ঘ" একটি অংশীদরি ব্যবসায় গঠন করেন। "গ" এবং "ঘ" প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করেন কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করেন না। অপরদিকে "ক" তার সুনামের জন্য ব্যবসায়ে অংশীদার হয়েছেন। চুক্তি মোতাবেক ২০২৩ সালে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রমের মেয়াদ শেষ হয়। গত বছর প্রতিষ্ঠানটি প্রচুর মুনাফা অর্জন করে। তাই চুক্তি সংশোধনপূর্বক তারা ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন।
স্নিগ্ধা, কণা, রিতা তিন বান্ধবী তারা সবাই সমহারে মূলধন দিয়ে ব্যবসায় শুরু করে। রিতা চাকরির কারণে বিদেশে অবস্থান করায় ব্যবসায় পরিচালনায় অংশ নিতে পারছেন না। কণা পারিবারিক কারণে ব্যবসায় থেকে অবসর গ্রহণ করে কিন্তু তার মূলধন উত্তোলন না করে ঋণ হিসেবে রেখে যায়। স্নিগ্ধা, ব্যবসায়ের দায় বহনে অপারাগতার শর্ত জুড়ে দেয়।
মিস্টার রাজ্জাক ও তার বন্ধু সাজ্জাদ সমঝোতার ভিত্তিতে পাটের তৈরি হস্তশিল্পের পণ্যসামগ্রী কিনে এনে বাণিজ্যমেলায় স্টল দেন। বাণিজ্যমেলায় তাদের পণ্যগুলো ভোক্তাদের কাছে সমাদৃত হওয়ায় মুনাফা ভালো হয়। ক্রেতাসাধারণ মেলা শেষে তাদের ব্যবসায়ের স্থায়ী ঠিকানার সন্ধান চান। এ কারণে তারা স্থায়ীভাবে ব্যবসায় সম্প্রসারণের জন্য মূলধনের তেমন সমস্যা না থাকলেও অন্যান্য বিষয় নিয়ে ভাবছেন।
কোন অংশীদার ব্যবসায় থেকে অবসর গ্রহণ করার পর মূলধন উত্তোলন করে না?