অপরাধের ধারণা, ধরণ, কারণ ও ফালাফাল
1. সেলিম মাদকাসঞ্জ হয়ে পড়েছে। সেলিমের অপরাধটি কোন ধরনের অপরাধ?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
১৪ বছর বয়সী রুম্মান মা-বাবার সাথে বস্তিতে থাকে। অভাব-অনটনে তাদের সংসার চলে। মা গৃহপরিচারিকার কাজ করে আর বাবা ভ্যানচালক। রুম্মান তার বয়সী অন্যদের সাথে আবর্জনা স্তূপ থেকে বিক্রয়যোগ্য জিনিস সংগ্রহ করে। ধীরে ধীরে সে চুরি ছিনতাই এর মতো কাজে জড়িয়ে পড়ে। এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতা অর্থের বিনিময়ে তাকে নানা অপরাধমূলক কাজে ব্যবহার করে।
মি. সাকিব চৌধুরী একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। মালামাল ক্রয়ে তিনি প্রকৃত মূল্যের চেয়ে বেশি মূল্য দেখিয়ে প্রতিষ্ঠানের প্রচুর টাকা আত্মসাৎ করেন। অপরদিকে বস্তিতে বসবাসরত স্বামীহারা হাজেরা খাতুন নিজের সন্তানদের জন্য খাদ্যের জোগাড় না করতে
পেরে মালিকের বাসা থেকে চাল-ডাল চুরির অপরাধে পুলিশ কর্তৃক ধৃত হন।
ঘটনা-১: আনিস সাহেব একজন শিল্পপতি। প্রতি বছর তিনি আয়কর বিবরণী জমা দেন। কিন্তু তিনি তাঁর প্রকৃত আয়ের এক তৃতীয়াংশ বিবরণীতে উল্লেখ করেন না, এতে সরকার প্রচুর পরিমাণে আয়কর বঞ্চিত হয়।
ঘটনা-২: রাসেল নবম শ্রেণিতে পড়ে। কিন্তু সে নিয়মিত বিদ্যালয়ে যায় না। বড়দের সালাম দেয় না। বাবার পকেটের টাকা গোপনে সরিয়ে ফেলে।
পিতা-মাতার একমাত্র সন্তান আবীর অল্পসময়ে ধন-সম্পদের
মালিক হতে গিয়ে বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে। আইনের চোখ কিছুকাল ফাঁকি দিতে পারলেও একসময় সে পুলিশের হাতে ধরা পড়ে। অল্পবয়সে তার অপরাধের বিবরণ শুনে বিচারক অবাক হয়ে যান। এসব বয়সী ছেলেমেয়েদের অপরাধমূলক কর্মকাণ্ড হতে বিরত রাখতে সংশোধনমূলক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া পত্র-পত্রিকা, টেলিভিশনে সচেতনতামূলক প্রচারণার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।