বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য
1.
সোনা ও রূপা দুই বোন। রূপা লক্ষ করল, মানুষ ও উদ্ভিদের মধ্যে জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশ বিস্তার, খাদ্য গ্রহণ ইত্যাদি বিষয়ে সাদৃশ্য রয়েছে। মানুষের প্রাণ আছে। সুতরাং উদ্ভিদেরও প্রাণ আছে। রূপার কথা শুনে সোনা বলল, মানুষের মতোই গাছপালার জন্ম, বৃদ্ধি, ক্ষয় ও লয় (মৃত্যু) আছে। মানুষের বুদ্ধি আছে। সুতরাং গাছপালারও বুদ্ধি আছে।
অবৈজ্ঞানিক আরোহ কী?
ঘটনা সংযোজন প্রকৃত আরোহ নয়, কেন?
উদ্দীপকে সোনার অনুমান কোন প্রকার আরোহ? ব্যাখ্যা কর।
উদ্দীপকে সোনা ও রূপার অনুমান কি একই প্রকৃতির? ব্যাখ্যা কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
দৃষ্টান্ত-১: আমি এ যাবৎ যত নারী দেখেছি তারা প্রত্যেকেই গুণবর্তী। সুতরাং সকল নারীই গুণবতী।
দৃষ্টান্ত-২: মানুষের মত উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশবিস্তার, খাদ্যগ্রহণ ইত্যাদি বিষয়ে সাদৃশ্য আছে। মানুষের সুখ-দুঃখের অনুভূতি আছে । সুতরাং উদ্ভিদেরও সুখ-দুঃখের অনুভূতি আছে।
দৃষ্টান্ত-১: মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়। মানুষের যেহেতু জীবন আছে। অতএব, রেডিওরও জীবন আছে।
দৃষ্টান্ত-২: দুটি গাছের মধ্যে কাণ্ড, শাখা-প্রশাখা, পাতা ও ফুল ইত্যাদির দিক দিয়ে মিল আছে। এদের একটি লেবু গাছ। অতএব, অপরটিও লেবু গাছ।
দৃশ্যকল্প-১: ওমর ও আরাফ উভয়ই একই কলেজের ছাত্র। তারা একই শাখায় ক্লাস করে এবং তাদের পাঠ্য বিষয়সমূহ একই। ওমর মানবিক বিভাগের ছাত্র। অতএব, আরাফও মানবিক বিভাগের ছাত্র হবে।
দৃশ্যকল্প-২: হাসান ও মায়িশা একই পরিবারের সদস্য। তারা একই রকম পোশাক পরিধান করে এবং তাদের আচার-আচরণ একই। তাদের মধ্যে হাসান চিকিৎসক। অতএব, মায়িশাও চিকিৎসক হবে।
উদাহরণ-১: চিনি ও লবণ সাদা, দানাদার এবং পানিতে গলে যায়। চিনি মিষ্টি স্বাদযুক্ত। অতএব, লবণও মিষ্টি স্বাদযুক্ত।
উদাহরণ-২: দুটি গাছের মধ্যে কাণ্ড, পাতা, ফুল ও ফলের দিক থেকে মিল আছে। গাছ দুটির মধ্যে একটি আম গাছ। অতএব, অন্য গাছটিও আম গাছ।