শিল্প বাজার
1. সোনারগাঁও টেক্সটাইল মিল বরিশালে অবস্থিত। এ মিলে মিশরীয় তুলা ব্যবহার করা হয় বলে উৎপাদিত সুতার মান খুবই উন্নত তাঁতীরা এ মিলের সুতা কিনতে আগ্রহী উৎপাদিত সুতা নারায়ণগঞ্জ, পাবনা ও টাঙ্গাইল জেলায় এজেন্টদের কাছে পৌছানো হয়।
বাজার কী?
"ভোক্তা বাজারের সদস্য বেশি"- ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির বণ্টন প্রণালির ধাপ ব্যাখ্যা করো।
'সোনারগাঁও টেক্সটাইল মিল' কোন বাজারের অন্তর্ভুক্ত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'ঢাকা ফুড কোম্পানি' মুন্সিগঞ্জ থেকে সরাসরি আলু কেনে। এ আলু দিয়ে তারা কুড়মুড়ে ও মচমচে চিপস তৈরি করেন। এটি শিশু-কিশোরদের কাছে খুবই জনপ্রিয় বর্তমানে তারা বিভিন্ন বয়সের লোকদের কথা চিন্তা করে বিভিন্ন স্বাদের চিপস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।
জনাব শামীম একটি স্টিল ও প্লাস্টিক কারখানার মালিক। তার ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের পণ্য যেমন; চেয়ার, টেবিল, আলমিরা, দরজা, বালতি, প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র উৎপাদন করে তা বিভিন্ন দোকানে বিক্রি করেন। বিক্রি বাড়ানো ও ক্রেতাদের আকৃষ্ট করার জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম, রেডিও, টেলিভিশন, পত্রিকা, বিলবোর্ডসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকেন।
বন্ধু ইলেকট্রনিকস লি. গত কয়েক বছর ধরে উন্নত মডেলের 'Oppo' মোবাইল ফোন বাজারজাত করে আসছে। প্রতিষ্ঠানটির অত্যাধুনিক মোবাইল সেট সকল শ্রেণির ক্রেতাদের কাছে বিক্রির জন্য দেশের বিভিন্ন অঞ্চলে তারা শো-রুম প্রতিষ্ঠা করেছে। কিন্তু ক্রেতাদের 'Oppo' নামক মোবাইল সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকায় বিক্রি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছতে পারেনি। ফলে প্রতিষ্ঠানকে প্রতি বছরই লোকসান গুনতে হচ্ছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ ধরনের ক্ষতি থেকে উত্তরণের পথ খুঁজছেন।
মিয়ামি ইলেকট্রনিক্স' বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গৃহস্থালী পণ্য যেমন- ব্লেন্ডার, টিভি, রেফ্রিজারেটর, রাইসকুকার ইত্যাদি উৎপাদন করে। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্য ঢাকার বিভিন্ন শোরুমে সরবরাহ করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম ও খুলনা জেলার বিভিন্ন অঞ্চলে ২০ জন প্রতিনিধি নিয়োগ করে। ফলে প্রতিষ্ঠানটির বিক্রয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে।