নৌ বিমা পত্রের প্রকারভেদ
1. সোনারতরী শিপিং কোম্পানি লিমিটেড 'মেরিনা ইন্স্যুরেন্স কোম্পানি' এর কাছে তার পাঁচটি জাহাজকে একটি বিমাপত্রের আওতায় রেখে দুই বৎসরের জন্য একটি চুক্তি করে। চুক্তি অনুযায়ী জাহাজ কোম্পানি প্রতিটি জাহাজ যাত্রার সময় বিমা কোম্পানিকে অবহিত করবে। সম্প্রতি একটি জাহাজ যাত্রার সময় বিমা কোম্পানিকে অবহিত করে। কিন্তু যাত্রাকালে জাহাজের নাবিক দ্রুত গন্তব্য পৌছানোর জন্য নির্ধারিত পথে না গিয়ে যাত্রাপথ পরিবর্তন করে। এক সময় সমুদ্রের গভীরে নিমজ্জিত হিমবাহতে ধাক্কা লেগে জাহাজটির তলাদেশ ক্ষয়প্রাপ্ত হয় এবং সেটি অচল হয়ে পড়ে। বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করলে তা প্রত্যাখ্যাত হয়।
নৌ বিমা কী?
পণ্য নিক্ষেপণ বলতে কী বোঝ?
উদ্দীপকে উল্লিখিত বিমাপত্রটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
বিমা কোম্পানির বিমা দাবি প্রত্যাখ্যানের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ব্লু সি জাহাজটি চিটাগং পোর্ট থেকে ১৯ জুন ২০ কোটি টাকার পণ্য নিয়ে জাপানের টোকিও বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজের মালিক ঐ যাত্রায় জাহাজ ও জাহাজের মাশুলের জন্য বিমা করেন। পথিমধ্যে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে জাহাজটি একটি চড়ায় আটকে যায়। ক্যাপ্টেনের নির্দেশে জাহাজের নাবিকরা জাহাজকে হালকা করার জন্য কিছু পণ্য সমুদ্রে ফেলে দেয়। এর ফলে পণ্য মালিকরা ক্ষতিগ্রস্ত হলেও জাহাজটি নিরাপদে বন্দরে পৌছায় ।
'বেঙ্গল শিপিং' এর মালিক জনাব মামুন তার ৫টি জাহাজ ০১-০১-২০১৬ থেকে ৩০-০৬-২০১৬ তারিখ পর্যন্ত সময়ের জন্য 'কর্ণফুলী ইন্সুরেন্স কোম্পানির নিকট একই বিমাপত্রের অধীনে বিমা করেন। উক্ত সময়ের মধ্যে সিঙ্গাপুর সমুদ্র বন্দর থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ফেরার পথে 'বেঙ্গল শিপিং' এর বিমাকৃত একটি জাহাজ সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়। বিপদগ্রস্ত জাহাজটিকে বিপদমুক্ত করার লক্ষ্যে জাহাজে বোঝাইকৃত কিছু মালামাল সমুদ্রে নিক্ষেপ করলে জাহাজটি রক্ষা পায়। পরবর্তীতে 'বেঙ্গল শিপিং' কর্ণফুলী ইন্সুরেন্স কোম্পানির নিকট সমুদ্রে নিক্ষিপ্ত পণ্যের সম্পূর্ণ ক্ষতিপূরণ দাবি করলে বিমা কোম্পানিটি আনুপাতিক হারে ক্ষতিপূরণ প্রদান করা হবে বলে জানিয়ে দেয় ।
জনাব আলফাজ 'সমুদ্রের রাজা' নামক একটি জাহাজের মালিক। পণ্য নিয়ে জাহাজটি ১ এপ্রিল ২০১৮ তারিখে বাংলাদেশের মোংলা বন্দর থেকে ছেড়ে ৩০ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে ইতালির ভেনিস বন্দরে পৌঁছাবে বলে নৌ বিমা চুক্তিপত্রে উল্লেখ করে তিনি 'চিত্রা' বিমা কোম্পানির সঙ্গে একটি বিমা চুক্তি করেন। জাহাজটি ১০ এপ্রিল ২০১৮ তারিখে মোংলা বন্দর থেকে যাত্রা শুরু করে। জাহাজটি ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে সমুদ্রে ডুবে গেলে জাহাজটির মালিক বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করে।
X, Y, Z বিমা কোম্পানি একত্রে পদ্মা শিপাইয়ার্ড এর ৩০ কোটি টাকা মূল্যের 'রুস্তম' নামক শিপ এর সমমূল্যের বিমা করে। রুস্তম সমুদ্রে চলাচলের সময় সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পদ্মা শিপাইয়ার্ড 'X' বিমা কোম্পানির কাছ থেকে বিমার দাবির অর্থ আদায় করে। পরবর্তীতে 'X' কোম্পানি অন্য দুইটি কোম্পানির কাছ থেকে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় করে।