ক্ষুদ্র ও মাঝারি শিল্প
1. ‘সোমা ফেব্রিক্স'- -এর মোট স্থায়ী সম্পদের মূল্য ২০১৬ সালে ছিল ২৭ কোটি টাকা এবং শ্রমিক সংখ্যা ছিল ২১৫ জন। অন্যদিকে “রিতা ফেব্রিক্স'-এর মোট স্থায়ী সম্পদের মূল্য ছিল ৯ কোটি টাকা ও শ্রমিক সংখ্যা ৫২ জন। উভয় প্রতিষ্ঠানই গ্রাহকদের চাহিদা অনুযায়ী পোশাক উৎপাদন ও বিক্রি করে। সম্প্রতি বাজারে পোশাকের চাহিদা বেড়ে যাওয়ায় 'সোমা ফেব্রিক্স' ব্যাংক থেকে ১০ কোটি টাকা ঋণ সংগ্রহ করে এবং আরও ৫৫ জন নতুন শ্রমিক নিয়োগ দেয়। ফলে 'সোমা ফেব্রিক্স'-এর গ্রাহকের চাহিদা মেটানোর সক্ষমতা বেড়ে যায়।
উৎপাদন মাত্রা কী?
কোন মাত্রায় উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য লাভজনক? ব্যাখ্যা করো।
উৎপাদন মাত্রার ধরন অনুযায়ী 'সোমা ফেব্রিক্স' বর্তমানে কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো ।
উদ্দীপকে দুটি প্রতিষ্ঠানের মধ্যে দেশের কর্মসংস্থানে কোনটি বেশি অবদান রাখছে? ধরন উল্লেখপূর্বক যুক্তিসহকারে তোমার মতামত দাও ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বিদেশে চাকরি শেষে আগত অভিজ্ঞ লোক বাদশা মিয়া দশ কোটি টাকা বিনিয়োগ করে আশুলিয়ায় 'ঝিলিক ফ্যাশন' নামে একটি তৈরি পোশাক শিল্প স্থাপন করেন। তার শিল্পে ৯০ জন শ্রমিক কাজ করে। বাদশা মিয়ার কারখানায় তৈরি পোশাক নিজস্ব পরিবহনের মাধ্যমে নির্দিষ্ট দোকানগুলোতে পৌছে দেওয়া হয়। মানসম্মত পোশাক হওয়ায় এবং অপেক্ষাকৃত কম মূল্যে বিক্রি করতে পারায় তিনি স্বল্প সময়ের মধ্যে ব্যবসায় সফলতা অর্জনে সক্ষম হন।
বাংলাদেশে 4G মোবাইলের ব্যাপক চাহিদা থাকায় মিলন রাজশাহীর নিউমার্কেটে ৩৮ কোটি টাকা বিনিয়োগ করে 'রংধনু টেলিকম' নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। প্রাথমিক পর্যায়ে ১২০ জন মোবাইল বিশেষজ্ঞ ও বিক্রয়কর্মী নিয়োগ দিয়ে তিনি এ কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে আরও ১৫০ জন বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেন। এর ফলে প্রতিষ্ঠানের সফলতা দিন দিন বাড়ছে ।
মি. বিপ্লব ৬৫ লক্ষ টাকা বিনিয়োগ করে ৫০ জন কর্মী নিয়ে নরসিংদীতে 'বুটিক হাউজ' নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। শুরুর দিকে তেমন লাভজনক না হলেও অভিজ্ঞতা বাড়ার সাথে তার ব্যবসায়ে লাভের পরিমাণ বাড়তে থাকে। ব্যবসায়ের সফলতা দেখে একটি আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় ৫৫ কোটি টাকা বিনিয়োগ করে আরও ২৫০ জন শ্রমিক নিয়োগ দিয়ে তিনি একটি 'স্পিনিং মিল' প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন।
মিসেস লোপা একজন নারী উদ্যোক্তা। তিনি ২০ কোটি টাকা বিনিয়োগ করে মীম ফেব্রিক্স নামের একটি পোশাক কারখানা স্থাপন করেন। তার প্রতিষ্ঠানে ১০০ জন শ্রমিক কর্মরত আছে। মীম ফেব্রিক্স এর পণ্য উৎপাদন ব্যয় একক প্রতি ১০০ টাকা। সম্প্রতি জীম ফেব্রিক্স নামের আরেকটি প্রতিষ্ঠান বাজারে এসেছে, যার পণ্যের উৎপাদন ব্যয় একক প্রতি ৮০ টাকা। এই উৎপাদন ব্যয়ের ওপর ১৫% মুনাফা ধরে পণ্য বিক্রি করায় বাজারে মীম ফেব্রিক্সের তুলনায় জীম ফেব্রিক্সের বিক্রির পরিমাণ বেড়েছে। বছর শেষে জীম ফেব্রিক্সের মুনাফা দাঁড়ায় ৬০ লক্ষ টাকা। মীম ফেব্রিক্সের মুনাফা দাঁড়ায় ২০ লক্ষ টাকা এবং তার অবিক্রীত পণ্যের পরিমাণ ১৫,০০০ একক।